ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। জাতীয় সাব-জুনিয়র জিমন্যাস্টিক্সে অংশ নিতে যাচ্ছে ত্রিপুরা দল। জিমন্যাস্টিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত সাব-জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২২-২৩ অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি কলকাতায়। সেখানকার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চার দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ১২ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দল ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে। রাজ্য দলে নয় জন জিমন্যাস্ট এবং তিনজন কোচ-ম্যানেজার রয়েছেন। রাজ্য দল হলো: অনূর্ধ্ব ১২ বালক বিভাগে- পার্থিব দাস ও সাগর সরকার। অনূর্ধ্ব১৪ বালক বিভাগে- সূর্য সরকার, সত্যজিৎ দেব, শিবম পাল ও অনিকেত পাল। অনূর্ধ্ব ১২ বালিকা বিভাগে- মৌনালী কর, আশকা দেব ও শ্রীপর্ণা দেবনাথ। কোচ: সাজেন দ্বীপ ও সুস্মিতা দে। ম্যানেজার: গৌতম বণিক। ত্রিপুরা জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

কলকাতায় জাতীয় জিমন্যাস্টিক্সে ত্রিপুরা দল অংশ নিচ্ছে
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















