News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় অবস্থিত থাইল্যান্ডের দূতাবাসে বিস্ফোরণের হুমকি, ছড়াল আতঙ্ক
Image

কলকাতায় অবস্থিত থাইল্যান্ডের দূতাবাসে বিস্ফোরণের হুমকি, ছড়াল আতঙ্ক

map_of_kolkataকলকাতা, ২৯ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতায় অবস্থিত থাইল্যান্ডের দূতাবাসে বোমা বিস্ফোরণের হুমকি| ই-মেলে হুমকি দিয়ে জানানো হয়েছে, দূতাবাসে খুব শক্তিশালী বোমা ও বিস্ফোরক রাখা রয়েছে| তা যে কোনও মূহুর্তে ফাটতে পারে| পুলিশ সূত্রের খবর, বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেন্সে, সাউথ পয়েন্ট জুনিয়র স্কুলের কাছে থাইল্যান্ডের দূতাবাস রয়্যাল থাই কনসুলেটে ভুয়ো অ্যাকাউন্ট থেকে পাঠানো ই-মেলে হুমকি দেওয়া হয়েছে, `তৈরি থাকুন, যে কোনও মূহুর্তে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে থাইল্যান্ডের দূতাবাসে| তাতে দূতাবাস ভবনটি পুরোপুরি উড়ে যেতে পারে|’
ওই হুমকি ই-মেল পেয়েই তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে দূতাবাস কর্মীদের মধ্যে| আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়| দূতাবাস কর্মীরা ওই ই-মেল হুমকির কথা সঙ্গে সঙ্গে জানান গড়িয়াহাট থানাকে| সেখান থেকে তড়িঘড়ি পুলিশ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড এসে পৌঁছয় থাইল্যান্ড দূতাবাসে| জোর তল্লাশি চালানো হয়| পুলিশ জানিয়েছে, কোনও ভুয়ো অ্যাকাউন্ট থেকেই ওই ই-মেল পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে| তদন্তে নেমেছে পুলিশ|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top