News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগে নিজের পার্টির ডাকাতগুলোকে ঠিক করুক , প্রতিক্রিয়ায় দিলীপ
Image

আগে নিজের পার্টির ডাকাতগুলোকে ঠিক করুক , প্রতিক্রিয়ায় দিলীপ

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট সম্পন্ন করার জন্য সর্বদল বৈঠকের আহ্বান করেছেন। এ সম্পর্কে অভিষেকের নাম না করে মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট৷ ইতিমধ্যে রাজ্যের জেলায় জেলায় সামনে আসছে নেতাদের গরম গরম ভাষণ৷ হুঙ্কার, পাল্টা হুঙ্কারে তেতে উঠছে বাংলার রণাঙ্গন৷ স্বাভাবিকভাবে, আবার রক্ত ঝরার আশঙ্কা তৈরি হচ্ছে৷ কারণ, রক্তপাতহীন ভোট বাংলা শেষ কবে দেখেছে মনে করতে পারছেন না তাবড় রাজনীতিকরাও৷ এমন আবহে কোন পথে শান্তিতে পঞ্চায়েত ভোট সম্ভব সেটা জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷

বস্তুত, ইতিমধ্যে সর্বদল বৈঠকের আহ্বান জানিয়েছেন অভিষেক৷ সেই প্রসঙ্গ টেনেই নাম না করে অভিষেক এবং মমতার উদ্দেশ্যে দিলীপবাবুর বার্তা। সোমবার দিলীপবাবু কলকাতায় সাংবাদিকদের বলেন, ‘আগে নিজের পার্টির ডাকাতগুলোকে ঠিক করুক। পুলিসকে নিরপেক্ষ ভাবে কাজ করতে দিক। তাহলেই সব শান্তিতে হবে।’

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top