News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) তুরস্ক-সিরিয়ায় নিহত ৩৪ হাজারের বেশি
Image

(আপডেট) তুরস্ক-সিরিয়ায় নিহত ৩৪ হাজারের বেশি

আঙ্কারা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর এক সপ্তাহ অতিবাহিত হয়েছে গেছে। ভূমিকম্পে দেশ দুটিতে নিহত ৩৪ হাজার ছাড়িয়েছে।উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। সোমবার তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৬০৫-এ পৌঁছেছে। সিরিয়ায় নিহত হয়েছে সাড়ে ৪ হাজারেরও বেশি।

গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়া অনেক ভবনের নির্মাণকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ১১৩টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

পুলিশ এরই মধ্যে ভবন নির্মাণ ঠিকাদারসহ ১২ জনকে গ্রেফতার করেছে। যদিও অনেকে মনে করছেন, এই বিপর্যয়ের সার্বিক দায় অন্যের দিকে ঠেলে দেওয়ার জন্য কর্তৃপক্ষ এসব করছে।

অন্যদিকে, শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে ভেঙে পড়া ভবন থেকে লুটপাট ও ডাকাতি এবং ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৯৮ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

পরিচয় প্রকাশ না করা শর্তের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলের হাতায়ে প্রদেশের ৪২ সন্দেহভাজনকে ঘিরে তদন্ত করা হয়। তাদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবন থেকে লুটের অভিযোগ রয়েছে।

ওই সূত্রের বরাতে আনাদুলু জানিয়েছে, ৪০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা দল ছয়টি বন্দুক, তিনটি রাইফেল, স্বর্ণালঙ্কার, ব্যাংক কার্ড, নগদ ১১ হাজার ডলার ও ৭০ হাজার লিরা জব্দ করা হয়েছে।

হাতায়ে প্রদেশে ত্রাণকর্মীকে হুমকি এবং ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ছয় ট্রাকভর্তি খাদ্য লুটের দায়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ইস্তানবুলে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দক্ষিণাঞ্চলের গাজিয়ান্তেপ প্রদেশের ভুক্তভোগীদের সঙ্গে ফোনে প্রতারণা করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এ পরিস্থিতিতে কেউ আইন ভঙ্গ করলে জরুরি ক্ষমতা ব্যবহার করবেন তিনি।

Releated Posts

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top