News Flash

Image

করিমগঞ্জে প্রকাশ্য দিবালোকে মহিলার গলা থেকে ছিনতাই হার

করিমগঞ্জ (অসম), ১২ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলা সদরে একের পর এক ঘটছে ছিনতাই ও চুরির ঘটনা। আজ রবিবার দুপুরের দিকে ফের এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে প্রকাশ্য দিবালোকে। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ শহরে লঙ্গাই রোড এলাকায়।

জানা গেছে, শহরের বনমালী রোডের বাসিন্দা মহিলা সমিতির সদস্যা জনৈক সঞ্চিতা ভট্টাচার্য অন্য এক সদস্যার সঙ্গে পায়ে হেঁটে শহরের সারদা সংঘ থেকে আজ দুপুরে নিজ বাড়ি ফিরছিলেন। কিন্তু স্থানীয় শিবমন্দিরের পাশে আসামাত্রই এক যুবক পিছন থেকে স্কুটি চেপে এসে তাঁর গলার হার নিয়ে দ্রুত পালিয়ে যায়৷ তারা দুজনই চোর চোর বলে চিৎকার করে ধাওয়া করলেও তাদের ধরা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷

অন্যদিকে মহিলা সমিতির সদস্যা সঞ্চিতা ভট্টাচার্য সঙ্গে সঙ্গে বিষয়টি করিমগঞ্জের সদর থানায় ছুটে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ নথিভুক্ত করে তদন্তে নামে পুলিশের একটি দল। পুলিশ সংঘটিত ঘটনাস্থলের পাশে জনৈক ব্যক্তির বাড়ির সিসি টিভি ফুটেজ সংরক্ষণ করেছে। ফুটেজে অস্পষ্টভাবে ছিনতাইকাণ্ডের দৃশ্য ধরা পড়ে। তাই স্কুটির নম্বর বা ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, করিমগঞ্জ শহরে এ ধরনের ঘটনা নতুন নয়। কয়েকদিন পর পরই করিমগঞ্জের সদর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে৷ পুলিশ একটি ঘটনারও কিনারা করতে পারছে না। তাই সদর থানার পুলিশে ভূমিকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে৷

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top