News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের লাফাশাইল সীমান্তে বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেট
Image

করিমগঞ্জের লাফাশাইল সীমান্তে বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেট

করিমগঞ্জ (অসম), ১২ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচারের পথে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে ১৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। শনিবার গভীর রাতে ভারত-বাংলা সীমান্তবর্তী লাফাশাইল এলাকা থেকে নেশা সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে বিএসএফ-এর এক অভিযানকারী দল।

গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে অভিযান চালিয়েছিল ১৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। সীমান্তে কাঁটাতার সংলগ্ন এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১৬৯০টি ইয়াবা ট্যাবলেট। বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটগুলির বাজারমূল্য ৮.৪৫ লক্ষ টাকা হবে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আজ রবিবার করিমগঞ্জের সদর থানায় মামলা দায়ের করেছেন বিএসএফ-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

আন্তঃরাজ্য বাস চলাচল স্বাভাবিক রাখতে নাগা-কুকি সম্প্রদায়কে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৫ আগস্ট (আইএএনএস): ইম্ফল-দিমাপুর-গুয়াহাটি জাতীয় সড়ক-২ (NH-2) দিয়ে আন্তঃরাজ্য গণপরিবহণ পরিষেবার নির্বিঘ্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করায়…

ByByNews Desk Aug 25, 2026

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসার পর অসম-মেঘালয় সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে: মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

শিলং, ২৪ আগস্ট (আইএএনএস): শিলংয়ে ১৯ আগস্টের হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে যানবাহন ও অত্যাবশ্যকীয় পণ্যের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top