News Flash

Image

বদরপুরের উমরপুরে ১১ ফুট লম্বা প্রায় ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

করিমগঞ্জ (অসম), ১২ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার বদরপুর এলাকার উমরপুরে উদ্ধার হয়েছে প্রায় ২০ কেজি ওজনের ১১ ফুট লম্বা একটি অজগর সাপ। অজগর উদ্ধারকে কেন্দ্র করে একদিকে আতঙ্ক, অন্যদিকে কৌতূহল দেখা দিয়েছে এলাকায়।

আজ রবিবার সকালে দিকে জাতীয় সড়কের পাশে প্রায় ১১ ফুট দৈর্ঘ্য অজগর সাপটি শুয়ে রয়েছে বলে দেখতে পান এক পথচারী। রাস্তার পাশে শুয়ে রয়েছে বিশাল এক অজগর। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে এলাকায়। এর পর জড়ো হতে থাকেন শয়ে শয়ে মানুষ। স্থানীয়রা খবর দেন বন বিভাগে।

কিছু সময়ের মধ্যে করিমগঞ্জ বন বিভাগের কর্মীরা দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সাহায্য নিয়ে উদ্ধার করেন অজগর সাপটি। তবে বৃহৎ আকৃতির অজগর সাপটি কোথা থেকে লোকালয়ে এসেছে এনিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
অনেকে জানান, উদ্ধারকৃত অজগরটি কোনও ধরনের ক্ষতি করেনি। কেউ সাপটিকে মারারও চেষ্টা করেননি। উপস্থিত বন বিভাগের এক কর্মী বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকদের সাহায্য নিয়ে উদ্ধার করা হয়েছে সাপটিকে। গভীর জঙ্গল এলাকায় অজগর সাপটিকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top