News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ কাণ্ডে রাহুল গান্ধীসহ ৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনলেন এক আইনজীবী
Image

জেএনইউ কাণ্ডে রাহুল গান্ধীসহ ৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনলেন এক আইনজীবী

court hammerহায়দরাবাদ,  ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : জেএনইউ কাণ্ডে এবার রাহুল গান্ধীসহ ৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনলেন জনার্দন গৌড় নামে এক আইনজীবী| কংগ্রেসের সহ সভাপতি ছাড়াও এফআইআর দায়ের হয়েছে কংগ্রেস নেতা আনন্দ শর্মা, অজয় মাকেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজা, জেডিইউ-র কেসি ত্যাগী, জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার ও জেডিইউ-র গবেষক ছাত্র উমর খলিদের বিরুদ্ধে|  সোমবার আইবি নগরের ডেপুটি পুলিস কমিশনার তফসির ইকবাল এ খবর জানিয়েছেন| এ প্রসঙ্গে জেডিইউ-র কেসি ত্যাগী জানিয়েছেন, তাঁর জরুরি অবস্থার কথা মনে পড়ে যাচ্ছে| এ ব্যাপারে তাঁরা সংসদের বাইরে ও ভিতরে লড়াই চালিয়ে যাবেন|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top