News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিজেপি-আইপিএফটি জোটই একমাত্র জনজাতিদের কল্যাণে কাজ করেছে এবং কাজ করবে: আইপিএফটি
Image

বিজেপি-আইপিএফটি জোটই একমাত্র জনজাতিদের কল্যাণে কাজ করেছে এবং কাজ করবে: আইপিএফটি

আমবাসা(ত্রিপুরা), ফেব্রুয়ারি ১২(হি.স.): ২০১৮ তে ক্ষমতায় আসার পর রাজ্যের জনজাতি অংশের মানুষের কল্যাণে কাজ করেছে। এবারও ক্ষমতায় এসে একমাত্র এই সরকার জনজাতিদের জন্যবকাজ করবে। রবিবার কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বললেন বিজেপির জোট সঙ্গী আই পি এফ টি নেতৃত্ব।এদিন কমলপুর প্রেস ক্লাবে আইপিএফটির কমলপুর সাবডিভিশনাল কমিটির পক্ষ থেকে রাজ্য কমিটির সহ সম্পাদক মলিন দেববর্মা, মহকুমা কমিটির সম্পাদক সমীর কুমার দেববর্মা, মহকুমা কমিটির সভাপতি প্রমোদ দেববর্মা এবং রাজ্য কমিটির সদস্য গগন দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালে বিজেপি-আইপিএফটি ক্ষমতায় আসার পরই কেবলমাত্র জনজাতিদের কল্যাণে কাজ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কল্যাণ, কর্মসংস্থান সহ সবক্ষেত্রে জনজাতিদের কল্যাণে কাজ করে চলেছে। কেবলমাত্র এই সরকারই আগামীদিনে জনজাতিদের কল্যাণে কাজ করবে। বিরোধি বাম-কংগ্রেস জোট , তৃণমূল কংগ্রেস কিংবা তিপ্রা মথা মানুষকে বিভ্রান্ত করতে ময়দানে নেমেছে। মানুষ এদের গণবর্জন করেছে।এদিন সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ দাবী করেন বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি-আইপিএফটি জোট।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top