News Flash

  • Home
  • দেশ
  • ক্যানিংয়ে মহিলা তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের
Image

ক্যানিংয়ে মহিলা তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের

ক্যানিং, ১২ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল এক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীর। নিহতের নাম সুচিত্রা মণ্ডল (৪৮)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় নিজের বাড়ির অদূরেই আলু ক্ষেতে জল দিতে গিয়েছিলেন সুচিত্রা। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় তাঁর ছেলে খোঁজাখুঁজি শুরু করে। তখনই আলু ক্ষেতের পাশেই সুচিত্রার গলাকাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে সে। এরপরেই স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে চলে আসেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশও আসে ঘটনাস্থলে। পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তাঁকে। ঘটনাস্থল থেকে একটি কোদালও উদ্ধার করেছে পুলিশ।

তবে সঠিক কি কারণে খুন সে সম্পর্কে জানা যায়নি। নিহতের পরিবারের দাবি, সুচিত্রা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন, আর সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে। তবে এর পিছনে কোনও রাজনীতি আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে অবশ্য এলাকার তৃণমূল নেতৃত্ব এখনও মুখ খোলেনি।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top