News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনবিঘা করিডোর, আঙ্গরপোতা-দহগ্রাম ও পানবাড়ি সীমান্তে বিজিবি-র মহাপরিচালক, বিএসএফ-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
Image

তিনবিঘা করিডোর, আঙ্গরপোতা-দহগ্রাম ও পানবাড়ি সীমান্তে বিজিবি-র মহাপরিচালক, বিএসএফ-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময়

আগরতলা (ত্রিপুরা), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি লালমনিরহাটের পাটগ্রামে তিনবিঘা করিডোর, আঙ্গরপোতা-দহগ্রাম ও পানবাড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপস্থিত বিএসএফ জওয়ানদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময়ও করেছেন।

বিজিবি-র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে তিনি আজ শনিবার রংপুর রিজিয়ন সদর এবং রংপুর ব্যাটালিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ এবং বৃক্ষরোপণ করেন।

এর পর বিজিবি মহাপরিচালক রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিনবিঘা করিডোর পরিদর্শন করেন। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর একটি চৌকস দল বিজিবি মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি উপস্থিত বিএসএফ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়ও করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। পরে তিনি পানবাড়ি বিওপি-তে নিয়োজিত সৈনিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

বিজিবি মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাটালিয়ন অধিনায়ক সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top