News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শাসক দলের কর্মীদের দ্বারা আক্রান্ত ক্ষুদ্র ব্যবসায়ী
Image

শাসক দলের কর্মীদের দ্বারা আক্রান্ত ক্ষুদ্র ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ শনিবার সকালে রাজধানীর এডি নগর থানার অন্তর্গত সূর্য পাড়া এলাকায় কলা বিক্রয় করতে গিয়ে এলাকার কিছু যুবকের হাতে আক্তান্ত হতে হয় এক ব্যক্তিকে৷ জানা যায় জীবন পাল নামে ঐ ব্যক্তি এইদিন সকালে সূর্য পাড়া এলাকায় কলা বিক্রয় করার উদ্দেশ্যে যান৷ সেখানে স্থানীয় শাসক দল সমর্থিত কিছু যুবক কলা বিক্রেতা জীবন পালের কাছ থেকে কলা ক্রয় করে নিজেরা ভাগ করে খেয়ে নেয়৷ জীবন পাল কলার টাকা চাইতেই ঐ যুবকরা জীবন পালের উপর হামলা চালায়৷ জীবন পালকে বেধড়ক ভাবে মারধর করে৷ এতে গুরুতর ভাবে আহত হয় কলা বিক্রেতা জীবন পাল৷ পরে স্থানীয়রা আহত জীবন পালকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়৷ বাড়িতে নিয়ে যাওয়ার পর আহত জীবন পালের স্ত্রী স্বামীকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত জীবন পাল৷

Releated Posts

টিবিমুক্ত ত্রিপুরা গড়ে তোলা সকলের সম্মিলিত দায়িত্ব: রাজ্যপাল

আগরতলা, ৫ জুলাই : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, যক্ষ্মা (টিবি)-র বিরুদ্ধে লড়াই শুধু একটি স্বাস্থ্যগত চ্যালেঞ্জ নয়,…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

নিজেদের ৯ দফা দাবি বাস্তবায়নে মহাকরণ অভিযান ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের

আগরতলা, ৫ আগস্ট: দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার মহাকরণ অভিযান সংগঠিত করল ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক…

ByByReshmi Debnath Aug 5, 2026

এডুকেশন হাব গড়ার লক্ষ্যে উচ্চ শিক্ষা সংলাপ, শিক্ষার্থীদের মতামত নিল সরকার

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মতামতকে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ

বিশালগড়, ৫ আগস্ট: সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বামীর পরিবার…

ByByTaniya Chakraborty Aug 5, 2026
Scroll to Top