News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে মাওবাদী হামলায় বিজেপি নেতার মৃত্যু
Image

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় বিজেপি নেতার মৃত্যু

রায়পুর, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ে। এবার মাওবাদীদের গুলিতে প্রাণ গেল বিজেপি নেতার। শুক্রবার ছত্তিশগড়ের নারায়ণপুরের ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার রাতে নারায়ণপুরের বিজেপি জেলা সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢুকে তাঁর মাথায় গুলি করে দুই মাওবাদী। সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই নেতার।

মৃতের পরিবার জানিয়েছে, একটি বাইক করে আততায়ীরা এসেছিল। গুলি করে চম্পট দেয় তারা। এই ঘটনার আগে বেশ কয়েকবার সাগর মাওবাদীদের হুমকি পেয়েছিলেন বলেও জানিয়েছে তাঁর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিয়েবাড়ি থেকে এক বিজেপি নেতাকে টেনে এনে খুনের ঘটনা ঘটেছে ছত্তিশগড়ে। সেখানেও মাওবাদীদের নাম জড়িয়েছে।

Releated Posts

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে কমিটি গড়ল বঙ্গ বিজেপি

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): চলতি বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (কেএমসি) এবং হাওড়া পুরনিগমের (এইচএমসি) নির্বাচন হওয়ার কথা।…

ByBySandeep Biswas Aug 25, 2026

পাটলিপুত্র টাউনশিপ প্রকল্পের বিরুদ্ধে বিহারে কৃষকদের আন্দোলন তীব্র

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত পাটলিপুত্র গ্রিনফিল্ড স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় বিহারে কৃষকদের আন্দোলন আরও…

ByBySandeep Biswas Aug 25, 2026

মধ্যপ্রদেশ: ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যে মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি

ভোপাল, ২৫ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় মধ্যপ্রদেশের জনজাতি…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, স্পিকার আগেই নোটিস দিয়েছেন: সলিসিটর জেনারেল

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top