News Flash

Image

তেজপুরে পুলিশের হাতে অস্ত্ৰ সহ গ্রেফতার কুখ্যাত ডাকাত

তেজপুর (অসম), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের শোণিতপুর জেলা সদর তেজপুর পুলিশের হাতে অস্ত্র সহ কুখ্যাত এক ডাকাত গ্রেফতার হয়েছে। তেজপুর পুলিশের এক অভিযানে অস্ত্র সহ আটক করা হয় গুলজার হুসেন নামের ডাকাতকে।

জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শুক্ৰবার রাতে তেজপুরের মহাভৈরব এবং বারোঘাট পুলিশের অভিযানে গুলজার হুসেন নামের ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তবে অন্ধকারের সুযোগ নিয়ে তার অন্য এক সঙ্গী তেজপুরের বারোগলির আমির হুসেন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ধৃতের কাছ থেকে এএস ১২ ডব্লিউ ৪৭৮১ নম্বরের একটি মারুতি গাড়ি, গাঁজা এবং বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃত গুলজার হুসেনের বিরুদ্ধে তেজপুর সহ গোটা শোণিতপুর এবং সংলগ্ন গোলাঘাট জেলায় বশ কয়েকটি ডাকাতির মামলা রুজু রয়েছে। পুলিশ তাকে ধরতে তক্কে তক্কে ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে তাকে ধরা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

Releated Posts

শিলংয়ে ১,০০০ সেনা ও বায়ুসেনা সদস্যের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজনাথ সিং

শিলং, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মেঘালয়ের শিলংয়ে ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে প্রায় ১,০০০…

ByByNews Desk Jun 21, 2026

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top