News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাকা চেকিং -এ উদ্ধার ২০ লক্ষাধিক টাকার মোবাইল ফোন
Image

নাকা চেকিং -এ উদ্ধার ২০ লক্ষাধিক টাকার মোবাইল ফোন

আগরতলা, ১১ ফেব্রুয়ারি (হি.স): নির্বাচনের প্রাক মুহূর্তে নাকা চেকিং করতে গিয়ে উদ্ধার হয়েছে ২০ লক্ষ ৯০ হাজার টাকার মোবাইলফোন। ঘটনা শুক্রবার গভীর রাতে চড়িলাম বিধানসভার বিশ্রামগঞ্জ তক্সাপাড়া এলাকায়। সাত লক্ষাধিক টাকার অধিক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সোনামুড়ায় মোবাইল প্রচার করার চেষ্টা করছিল গাড়ির মালিক বলে জানিয়েছেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস।

বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে চড়িলাম বিধানসভার বিশ্রামগঞ্জ তক্সাপাড়া এলাকায় নাকা চেকিং এ বসে নিবার্চনের আধিকারিকরা। আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার পথে টি আর ০১ ডি ৩৮১২ নম্বরের বুলেরো গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়েছিল।তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ২০ লক্ষ ৯০ হাজার টাকার মোবাইল উদ্ধার করেছে। গাড়ির মালিক জামাল মিঞা বাজেয়াপ্ত মোবাইলের কোনো নথি দেখাতে পারেননি বলে জানান তিনি।

সাথে তিনি আরও জানিয়েছেন, আনুমানিক সাত লক্ষাধিক টাকার কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে সোনামুড়ায় প্রচার করা উদ্দেশ্যে রওনা দিয়েছিলগাড়ির মালিক।ঘটনায় মোবাইল সহ গাড়িটি আটক করে বিশালগড় মহকুমা শাসক দফতরে নিয়ে যাওয়া হয়েছে ।

Releated Posts

ত্রিপুরা সরকার আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর দাবিদাওয়া নিয়ে সহানুভূতিশীল : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ জুন: শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে চলা ত্রিপুরা সরকার সকলের দাবিদাওয়া নিয়ে সহানুভূতিশীল মনোভাব পোষণ করে।…

ByByNews Desk Jun 21, 2026

রাজ্যে সুন্দর পরিবেশ তৈরী হয়েছে বলেই দ্রুত গতিতে উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ জুন : রাজ্যের কৃষকদের আয় বাড়ানোই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। কৃষকদের আয় বাড়লে গ্রামের উন্নয়ন হয়।…

ByByNews Desk Jun 21, 2026

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top