News Flash

  • Home
  • দেশ
  • আগামীকাল রবিবার থেকে উত্তরপ্রদেশে দুদিনের সফরে থাকবেন রাষ্ট্রপতি মুর্মু
Image

আগামীকাল রবিবার থেকে উত্তরপ্রদেশে দুদিনের সফরে থাকবেন রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল রবিবার থেকে উত্তরপ্রদেশে দুদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ সময় তিনি উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টর সামিট-২০২৩ এর সমাপনী অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার রাষ্ট্রপতি ভবন জানিয়েছে , রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১২ থেকে ১৩ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ সফর করবেন। রাষ্ট্রপতি ১২ ফেব্রুয়ারি লখনউতে উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টরস সামিট-২০২৩-এর সমাপনী অধিবেশনে অংশগ্রহণ করবেন। একই সন্ধ্যায়, তিনি লখনউয়ের লোক ভবনে উত্তর প্রদেশ সরকার তাঁর সম্মানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
রাষ্ট্রপতি ১৩ ফেব্রুয়ারি লখনউয়ের বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ১০ তম সমাবর্তনে যোগ দেবেন। তিনি কাশী বিশ্বনাথ মন্দিরও পরিদর্শন করবেন এবং দিল্লিতে ফেরার আগে বারাণসীতে গঙ্গা আরতিতে যোগ দেবেন।

Releated Posts

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে কমিটি গড়ল বঙ্গ বিজেপি

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): চলতি বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (কেএমসি) এবং হাওড়া পুরনিগমের (এইচএমসি) নির্বাচন হওয়ার কথা।…

ByBySandeep Biswas Aug 25, 2026

পাটলিপুত্র টাউনশিপ প্রকল্পের বিরুদ্ধে বিহারে কৃষকদের আন্দোলন তীব্র

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত পাটলিপুত্র গ্রিনফিল্ড স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় বিহারে কৃষকদের আন্দোলন আরও…

ByBySandeep Biswas Aug 25, 2026

মধ্যপ্রদেশ: ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যে মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি

ভোপাল, ২৫ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় মধ্যপ্রদেশের জনজাতি…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, স্পিকার আগেই নোটিস দিয়েছেন: সলিসিটর জেনারেল

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top