News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ফাইনালে বাংলা – সৌরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল
Image

রঞ্জি ফাইনালে বাংলা – সৌরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। বাংলা এবং সৌরাষ্ট্র ফাইনালের লক্ষ্যে অনেকটা এগিয়ে রয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষায়। দুটি সেমিফাইনাল ম্যাচে আগামীকাল অন্তিম দিনে তেমন কোন অঘটন না ঘটলে রঞ্জি ফাইনালে বাংলা এবং সৌরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। ফাইনাল শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। এদিকে ইন্দোরে হোলকার স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে চতুর্থ দিনের খেলা শেষে বেঙ্গল ৫৪৭ রানে এগিয়ে রয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বেঙ্গল তাদের প্রথম ইনিংসে ৪৩৮ রান সংগ্রহ করে। জবাবে মধ্যপ্রদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৭০ রানে।২৬৮ রানে এগিয়ে থেকে বেঙ্গল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে বেঙ্গল ৯ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে। তেমনি, ব্যাঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অপর সেমিফাইনালে চতুর্থ দিনের খেলা শেষে কর্ণাটক তিন রানে এগিয়ে রয়েছে। হাতে উইকেট রয়েছে আরও ছয়টি। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ায় পাল্লা ভারী সৌরাস্ট্রের। টস হারলেও প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে কর্ণাটক প্রথমে ৪০৭ রান সংগ্রহ করলে জবাবে সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংসে ৫২৭ রান পায়। ১২০ রানে পিছিয়ে থেকে কর্ণাটক দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে এ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৩৩ সংগ্রহ করে নেয়।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top