ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে এনএসআরসিসি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। প্রত্যাশিত চ্যাম্পিয়ন খেতাব এনএসআরসিসি’র। নিয়ম রক্ষার একটি ম্যাচ এখনও বাকি। সেটি আগামীকাল থেকে শুরু হবে জিবি প্লে সেন্টার বনাম ক্রিকেট অনুরাগী’র মধ্যে। তবে সুপার ফোরে পয়েন্টের নিরিখে এনএসআরসিসি চ্যাম্পিয়ন এবং চাম্পামুড়া যথারীতি রানার্স স্বীকৃতি পেয়েছে। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে অনুষ্ঠিত এনএসআরসিসি ও চাম্পামুড়ার দুদিনের ম্যাচ ড্র-তে আজ শেষ হয়েছে। তবে প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবাদে এনএসআরসিসি পেয়েছে ৩ পয়েন্ট। প্রথম দিন, শুক্রবার এনএসআরসিসি দিনভর খেলে ৯০ ওভারে আট উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করেছিল। অন্তিম দিনে আজ চাম্পামুড়া যথেষ্ট চেষ্টা করেও ৭৩.৪ ওভার খেলে ২১৩ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। দলের পক্ষে অধিনায়ক অর্কজিৎ সাহা সর্বাধিক ৮০ রান পায়। এছাড়া, অধি দেবনাথের ৪০ রান, স্নেহাশীষ পালের ৩৫ এবং মৈনাক সাহার ২৩ রান উল্লেখ করার মতো। পরবর্তী ব্যাটার্সরা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে শেষ রক্ষা সম্ভব হয়নি। প্রথম ইনিংসে ১০৭ রানে লিড নিয়ে এনএসআরসিসি ফের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। শেষ পর্যন্ত সময়ে ২১ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। এর মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। এনএসআরসিসি’র মাহিন চৌধুরী পাঁচটি উইকেট পেয়েছে ৩৬ রানের বিনিময়ে। এছাড়া, শঙ্খনীল পেয়েছে তিনটি উইকেট ১৫ রানের বিনিময়ে। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে শঙ্খনীল পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে চ্যাম্পিয়ন এনএসআরসিসি, রানার্স চাম্পামুড়া
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…























