News Flash

  • Home
  • খেলা
  • আজ থেকে ত্রিপুরা-‌জম্মুকাশ্মীর ম্যাচ নাইডু ট্রফি : জয়ের লক্ষ্যে মরিয়া দু’দল
Image

আজ থেকে ত্রিপুরা-‌জম্মুকাশ্মীর ম্যাচ নাইডু ট্রফি : জয়ের লক্ষ্যে মরিয়া দু’দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। দুটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা। ত্রিপুরা দলে। জম্মু-‌কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচে। চোট মুক্ত আনন্দ ভৌমিক ফিরবেন কিষান মুড়া সিং এর বদলে এবং ইন্দ্রজিৎ দেবনাথ ফিরবেন বিজয় রায়ের পরিবর্তে। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। আজ থেকে মুখোমুখি হচ্ছে দুদল। এম বি বি স্টেডিয়ামে হূবে ম্যাচটি। আসরের শেষ ম্যাচ খেলতে। দুদলের কাছেই ম্যাচটি নিয়ন রক্ষার। তবুও দুদলের ক্রিকেটাররা চাইছেন সাফল্য দিয়েই মরশুম শেষ করতে। শনিবার সকালে দুদলই শেষ প্রস্তুতি সেরে নেয়। চোট সারিয়ে আনন্দ ভৌমিক দলে ফেরায় ত্রিপুরার ব্যাটিং গভীরতা অনেকটাই বেড়েছে। এদিন সকালে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে ত্রিপুরার কোচ জয়ন্ত দেবনাথ বলেন,”শেষ ৩ ম্যাচের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে নিজেদের নিংড়ে দিতে চাইছে প্রতিটি ক্রিকেটার। যা শেষ ম্যাচে আমাদের ভালো খেলতে সাহায্য করবে। পাশাপাশি শেষ ম্যাচে বিক্রম কুমার দাস এবং শ্রীদাম পালের রানে ফেরা বাড়তি উৎসাহ জুগাচ্ছে দলীয় ক্রিকেটারদের। আশাকরি ছেলেরা হতাশ করবে না। মরশুমের শেষ ম্যাচে ভালো ফলাফল করবেই”। ঘরের মাঠে ত্রিপুরাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত সফররত দলের অধিনায়ক কানাইয়া ওয়াধাওয়ান। স্পষ্টভাবেই বলেন,”আমরা নয়, ঘরের মাঠে বিপক্ষ দলই বাড়তি চাপে থাকবে”। এদিকে টস একটা বড় ফ্যাক্টর হতে পারেন মনে করছেন দুদলের কোচ। শনিবার ভোরেও ঘন কুয়াশায় ঢাকা ছিলো আকাশ। তাই আজ সকালে উইকেট না দেখে কোনও দলের অধিনায়কই মুখ খুলতে নারাজ। তবে জানা গেচে, দুদলই চাইছে টসে জয়লাভ করলে প্রথমে ফিল্ডিং নিতে। ‌‌

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top