News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেঙ্গালুরুতে এনআইএ ভারতীয় উপমহাদেশে আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার
Image

বেঙ্গালুরুতে এনআইএ ভারতীয় উপমহাদেশে আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার

বেঙ্গালুরু, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি) এবং জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) একটি যৌথ অভিযানে চালিয়ে শনিবার সকালে শহরের থানিসান্দ্র সীমার মঞ্জুনাথ নগর থেকে আল কায়েদার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। আরিফ হিসাবে চিহ্নিত অভিযুক্ত বেঙ্গালুরুতে একটি সফ্টওয়্যার কোম্পানির কর্মচারী হিসেবে কাজ করছিলেন।

নিরাপত্তা সংস্থার সন্দেহ আরিফ গত দুই বছর ধরে আল কায়েদার সঙ্গে যোগাযোগ করছিলেন। তিনি টেলিগ্রাম এবং আল কায়েদা সম্পর্কিত অন্যান্য গ্রুপে সক্রিয় ছিলেন। অভিযুক্তদের গতিবিধির ওপর নজর রাখছে এনআইএ। সংস্থাটি রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পুলিশের সাথে যৌথ অভিযান পরিচালনা করে এবং মার্চ মাসে ইরাক হয়ে সিরিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল অভিযুক্তকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, এর আগে, উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি-টেরর স্কোয়াড (এটিএস) সাহারানপুর থেকে সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছিল। অভিযুক্তকে আজহারউদ্দিন ওরফে চিরাগুদ্দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top