News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটির জিএস রোডে বহুতল ‘সিলভার স্কোয়ার’-এ আগুন, অগ্নিদগ্ধ গাড়ি, ক্ষতিগ্রস্ত কাপড়ের শো-রুম সহ বহু
Image

গুয়াহাটির জিএস রোডে বহুতল ‘সিলভার স্কোয়ার’-এ আগুন, অগ্নিদগ্ধ গাড়ি, ক্ষতিগ্রস্ত কাপড়ের শো-রুম সহ বহু

গুয়াহাটি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : গুয়াহাটির প্ৰধান সড়ক গুয়াহাটি-শিলং (জিএস) রোডের খ্রিস্টানবস্তি এলাকায় অবস্থিত বহুতল-বিশিষ্ট ‘সিলভার স্কোয়ার’-এ এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। আগুনে একটি চার চাকার দামি গাড়ি পুড়ে ভস্ম হওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে অন্য চার চাকার গাড়ি এবং একটি কাপড়ের শো-রুম। অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকা সহ ‘সিলভার স্কোয়ার’-এ বিদ্যমান দোকানপাটের মালিক-কর্মচারী এবং ক্রেতাদের মধ্যে নিজেদের নিরাপদ স্থানে নিয়ে যেতে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়।

আগুনের সূত্রপাত আজ শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ। সিলভার স্কোয়ার-এর ভূমিতলে গাড়ি পার্কিংস্থলে আচমকা একটি দামি চার চাকার গাড়িতে আগুনের সূত্রপাত হয়। গাড়িটির মেরামত চলছিল। আগুনের লেলিহান শিখা চোখের পলকে ছড়িয়ে পড়ে প্রথমতলার একটি কাপড়ের শো-রুম এবং লাগোয়া দোকানে। ইতিমধ্যে চার চাকার গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ প্রায় আটটি ইঞ্জিন নিয়ে অগ্নিনিৰ্বাপক বাহিনীর দল ঘটনাস্থলে আসে। অক্লান্ত কসরত করে প্রায় দু-ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপকের জওয়ানরা। ইতমধ্যে পুলিশেরও বিশাল দল ছুটে এসেছে। তাঁরা গোটা অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছেন।

Releated Posts

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026

আন্তঃরাজ্য বাস চলাচল স্বাভাবিক রাখতে নাগা-কুকি সম্প্রদায়কে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৫ আগস্ট (আইএএনএস): ইম্ফল-দিমাপুর-গুয়াহাটি জাতীয় সড়ক-২ (NH-2) দিয়ে আন্তঃরাজ্য গণপরিবহণ পরিষেবার নির্বিঘ্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করায়…

ByByNews Desk Aug 25, 2026

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top