News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম-পশ্চিমবঙ্গ সীমান্তে পাঁচ কুইন্টালের বেশি কাঁচা গো-মাংস উদ্ধার, গ্রেফতার দুই
Image

অসম-পশ্চিমবঙ্গ সীমান্তে পাঁচ কুইন্টালের বেশি কাঁচা গো-মাংস উদ্ধার, গ্রেফতার দুই

ধুবড়ি (অসম), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবৰ্তী ছাগলিয়ায় পাঁচ কুইন্টালের বেশি কাঁচা গো-মাংস উদ্ধার করেছে ধুবড়ি জেলা পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুজনকে। গ্রেফতারকৃতরা যথাক্ৰমে রশিদুল হক ও মিজানুর রহমান।

এ খবর দিয়ে জেলা পুলিশের জনৈক পদস্থ আধিকারিক জানান, চোরাচালানের গো-মাংসগুলি ধুবড়ি জেলার গৌরীপুরে পৌঁছে দেওয়ার কথা ছিল। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামে রেজিস্ট্ৰিকৃত একটি চার চাকার গাড়ি বলেরো পিকআপ ভ্যান পশ্চিমবঙ্গের শুক্তাবাড়ি থেকে রাজ্যে প্রবেশ করলে পুলিশ তার গতিরোধ করে তালাশি চালিয়ে ৫০০ কেজির বেশি গো-মাংস উদ্ধার করে।গো-মাংস পাচারের অভিযোগে রশিদুল হক ও মিজানুর রহমানের নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে, জানান পুলিশ অফিসার। তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ (এ)/৩৭৯/৪১১ এবং গবাদি পশু সংরক্ষণ আইনের আর/ডব্লিউ ১৩ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে।তিনি আরও জানান, গো-মাংস পাচারের এ ধরনের ঘটনা প্রথম নয়। গত ৩ জানুয়ারি ধুবড়ি সদর থানার অন্তর্গত কলেজ টাউন আউট-পোস্টের পুলিশ ভেটাবাজার এলাকায় ৯ কুইন্টাল কাঁচা গো-মাংস সহ একটি বলেরো পিক-আপ ভ্যান আটক করেছিল।

Releated Posts

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026

আন্তঃরাজ্য বাস চলাচল স্বাভাবিক রাখতে নাগা-কুকি সম্প্রদায়কে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৫ আগস্ট (আইএএনএস): ইম্ফল-দিমাপুর-গুয়াহাটি জাতীয় সড়ক-২ (NH-2) দিয়ে আন্তঃরাজ্য গণপরিবহণ পরিষেবার নির্বিঘ্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করায়…

ByByNews Desk Aug 25, 2026

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top