News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বড়দোয়ালী কেন্দ্রে রোড শো করলেন বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা
Image

বড়দোয়ালী কেন্দ্রে রোড শো করলেন বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে শুক্রবার সুসজ্জিত রোড শো করলেন বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷  আগামী ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ৷ বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচারও প্রায় শেষের দিকে৷ প্রচারের প্রথম দিক থেকেই শাসকদল বিজেপি প্রচারে এগিয়ে রয়েছে৷ ভোটারদের মন জয় করতে রোড শো বাড়ি বাড়ি প্রচার জনসভা সহ নানা কর্মসূচি পালন করে চলেছে শাসকদল বিজেপি৷ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এই বিধানসভা কেন্দ্রের প্রতিটি বাড়ি বাড়ি ভোট প্রচার প্রায় সম্পন্ন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার সকালে সুসজ্জিত রেলি সংগঠিত করা হয় বড়দোয়ালি বিধানসভা এলাকায়৷ র্যালিটি বিধানসভা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ রেলিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন তিনি অর্ধেকের বেশি সময় ভোট প্রচারে শামিল হয়েছেন অন্যান্য বিধানসভা এলাকায়৷ যখনই সময় পাচ্ছেন তখনই নিজ বিধানসভা এলাকায় ভোট প্রচারের শামিল হচ্ছেন৷ যেভাবে গণদেবতারা সারা দিচ্ছেন তাতে সবকটি বিধানসভা নির্বাচনেই বিজেপির এবং সহযোগী দল আইপিএফটি জয় নিশ্চিত বলে তিনি দাবি করেন৷

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top