News Flash

Image

কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় বিজেপি দলে  ভাঙ্গন দেখা দিয়েছে৷ বিজেপি-র প্রাক্তন প্রবক্তা প্রসেনজিৎ চক্রবর্তী, এস সি মোর্চার সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, ৬ আগরতলা মণ্ডলের সহ- সভাপতি সমীর সাহা সহ অন্যান্যরা  বিজেপি ছেড়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছে৷ আগরতলা কংগ্রেস ভবনে তাদেরকে স্বাগত জানানো হয়৷ বিজেপি দলের কাজকর্মে অতিষ্ঠ হয়ে তারা দলত্যাগ করেছেন৷ ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দেওয়ায় এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷ তাদেরকে দলে বরণ করে নিয়ে কংগ্রেস নেতা তথা বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ সাহা ভোট পূর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সংঘটিত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, নির্বাচন কমিশন জিরো পোল ভায়োলেন্স অভিযান গ্রহণ করলেও ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাসের ঘটনা ঘটছে৷ বাড়ি ঘড়ে ঢুকে আক্রমণ ও ভয় ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে৷ এই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে মানুষ যাতে তাঁর ভোট সঠিক ভাবে প্রদান করতে পারে৷ শুক্রবার পোষ্ট অফিস চৌমুহনী স্থিত দলীয় কার্যালয়ে এই অভিযোগ করেন ৮ টাউনবড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা৷ তিনি আরো জানান তাঁর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু স্থানে এই ধরনের ঘটনা ঘটে চলেছে৷ নির্বাচন কমিশনের গোচরে নেওয়া হয়েছে৷ এদিন বিজেপি দল ত্যাগ করে বেশ কয়েকজন নেতৃত্ব কংগ্রেস দলে যোগদান করেন৷ তাঁর মধ্যে রয়েছে বিজেপি-র প্রাক্তন প্রবক্তা প্রসেনজিৎ চক্রবর্তী, এস সি মোর্চার সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, ৬ আগরতলা মণ্ডলের সহ- সভাপতি সমীর সাহা সহ অন্যান্যরা৷ তাদের দলে স্বাগত জানান কংগ্রেস নেতা আশিস কুমার সাহা, প্রবীর চক্রবর্তী৷ এখনো যারা ক্ষমতার মুখে এবং শাসক দলের প্রলোবনে বিজেপি দলের পতাকাতলে শামিল হচ্ছেন তাদেরকে মোহ ভঙ্গ করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে  গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে ও শান্তি সম্প্রীতির তাগিদে কংগ্রেসের পতাকা তলে সামিল হতে আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা আশীষ সাহা৷

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026

মুদির দোকানে চুরি, স্কুটি-সহ গ্যাস সিলিন্ডার ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৩

আগরতলা, ২৫ আগস্ট: রাধানগর এলাকায় মুদির দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে আটক করেছে রামনগর…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ফের দুই কুখ্যাত চোর গ্রেপ্তার, একাধিক চুরির ঘটনার তদন্তে পুলিশ

আমতলী, ২৫ আগস্ট: আমতলী থানা এলাকায় চুরি রুখতে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

তেলিয়ামুড়ার তথ্য ও সংস্কৃতি দফতরে মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় আধিকারিক

তেলিয়ামুড়া, ২৫ আগস্ট: স্বচ্ছ প্রশাসন এবং কর্মক্ষেত্রে কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাঙ্গামাটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ছড়া সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি

সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Aug 25, 2026

লাটিয়াপুড়ায় নদীবাঁধ মেরামতের কাজ ঘিরে স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে কাজ বন্ধ

কৈলাসহর, ২৫ আগস্ট: সম্প্রতি ভারী বৃষ্টির জেরে মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া…

ByByTaniya Chakraborty Aug 25, 2026
Scroll to Top