News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুপ্রিম কোর্টে ধাক্কা হিন্দু সেনার, খারিজ বিবিসিকে নিষিদ্ধ করার আরজি
Image

সুপ্রিম কোর্টে ধাক্কা হিন্দু সেনার, খারিজ বিবিসিকে নিষিদ্ধ করার আরজি

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কিত বিবিসির তথ্যচিত্র ‘দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে বিতর্কিত পরিস্থিতিতে দেশে বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করার আরজি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার শীর্ষ আদালত হিন্দু সেনার সেই মামলা খারিজ করে দিল। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হল, ভুল ধারণাকে ভিত্তি করে এই মামলা করা হয়েছিল।

কট্টর হিন্দুত্ববাদী দল হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্তা মামলাটি করেছিলেন। এদিন সেটি খারিজ করার সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, ”কী করে একটি তথ্যচিত্র দেশে প্রভাব ফেলতে পারে?” আবেদনকারীদের আইনজীবী পিঙ্কি আনন্দ সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করেছিলেন, এই তথ্যচিত্রে ইচ্ছাকৃত ভাবে ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করা হয়েছে। এই তথ্যচিত্রের পিছনে ‘ষড়যন্ত্র’ রয়েছে, এই দাবি করে শীর্ষ আদালতকে এবিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার আরজিও জানানো হয়েছিল। কিন্তু শুক্রবার মামলাটি খারিজ করার সময় বিচারপতিরা বলেন, ”এই আরজি একেবারেই ভুল ধারণা থেকে করা। সুপ্রিম কোর্ট কীভাবে এই ধরনের নির্দেশ দিতে পারে?”
প্রসঙ্গত, হিন্দু সেনার সমর্থকরা নয়াদিল্লির কস্তুরবা গান্ধী মার্গে অবস্থিত বিবিসির দফতরের সামনে পোস্টার লাগিয়েও এই দাবি তুলেছিল আগে। বিষ্ণু গুপ্তা জানিয়েছিলেন, ”বিবিসি এই দেশের ঐক্য এবং অখণ্ডতার জন্য বিপজ্জনক। বিবিসিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”

উল্লেখ্য, এর আগে ‘এমার্জেন্সি’র সময় ১৯৭৫ সালে ভারতে বিবিসিকে নিষিদ্ধ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কিন্তু এবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল মামলা।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top