নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ ৫৬ ধর্মনগর বিধানসভার কেন্দ্রে কংগ্রেস সিপিআই এম প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে কংগ্রেস এবং সিপিআই এম-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে ধর্মনগর শহর জুড়ে এক বিশাল বাইক রেলী অনুষ্ঠিত হয়৷ রেলীতে অংশগ্রহণ করেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য, ব্লক কংগ্রেস সভাপতি কঙ্কজ দেব প্রমুখ৷ রেলীটি কংগ্রেস ভবন থেকে শুরু করে ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনে এসে সমাপ্ত হয়৷
নির্বাচনে ত্রিপুরা থেকে বিজেপিকে পরাস্ত করে ছাড়বে কংগ্রেস৷ মূল উদ্দেশ্য ত্রিপুরা থেকে বিজেপিকে বরখাস্ত করা৷ কংগ্রেস ত্রিপুরায় বামফ্রন্টের সাথে আসন সামঝোতা করে এই লড়াইয়ে সফলতা অর্জন করে শান্তি ফিরিয়ে আনবে এবং বিজেপিকে পরাস্ত করতে নিরপেক্ষ ভোটের জন্য যদি রাষ্ট্রপতির কাছে যেতে হয় তাহলে কংগ্রেস যেতে প্রস্তুত৷ বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন জাতীয় কংগ্রেসের মিডিয়া চেয়ারম্যান পাওয়ান খেরা৷ কংগ্রেস দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আগামী পাঁচ বছরের মধ্যে ত্রিপুরার মানুষের মুখে পুনরায় হাসি ফোটাতে৷
2023-02-09

