News Flash

Image

বিএসএফের হাতে ধৃত এক বাংলাদেশিসহ দুজন

শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : এক বাংলাদেশি নাগরিকসহ দুজনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বিএসএফ-র পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফের সীমান্ত চৌকি খয়রিবাড়ি ২১ কর্পস বিশেষ অভিযানে চারটি গরু ও ২৬০টি বাংলাদেশি মুদ্রাসহ এক বাংলাদেশি পাচারকারীকে আটক করেছে। ধৃত বাংলাদেশী পাচারকারীর নাম সোহেল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলদিবাড়িতে বসবাস করে আসছিলেন। ধৃত পাচারকারীকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মানিকগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিএসএফ।

অন্য একটি ঘটনায়, ১৩৭ কর্পস পতিরাম আঞ্চলিক সদর দফতর রায়গঞ্জের বর্ডার আউট পোস্ট চকগোপালের চটপটে জওয়ানরা নিষিদ্ধ কাশির সিরাপ সহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে। ধৃত ভারতীয় পাচারকারীর নাম মাহফুজ মন্ডল। ভারতীয় পাচারকারীর কাছ থেকে ১৮০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, ভারতীয় মুদ্রা ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল

মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…

ByByNews Desk Jun 21, 2026

ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য উপহার যোগ: আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জবলপুর, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের জবলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত এক বৃহৎ যোগ কর্মসূচিতে…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কলকাতা, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি যোগকে দৈনন্দিন…

ByByNews Desk Jun 21, 2026

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top