News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চার ভিলেজ কাউন্সিলকে বেলবাড়ি ব্লকের আওতায় আনার দাবিতে জাতীয় সড়ক অবরোধ
Image

চার ভিলেজ কাউন্সিলকে বেলবাড়ি ব্লকের আওতায় আনার দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৬ আগস্ট: চারটি ভিলেজ কাউন্সিলকে পুরাতন আগরতলা ব্লকের পরিবর্তে সরাসরি  বেলবাড়ি ব্লকের আওতায় নিয়ে আসার দাবিতে বুধবার জিরানিয়া মাধববাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দীর্ঘদিনের এই দাবিকে সামনে রেখে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ শুরু করলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা শাসক অনিমেষ ধর, অতিরিক্ত পুলিশ সুপার হিমাদ্রি প্রসাদ দাস, মহকুমা পুলিশ আধিকারিক সুধীর কুমারসহ বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের আধিকারিকরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবিদাওয়া শোনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন।

পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পর শেষ পর্যন্ত আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। ফলে কিছুক্ষণ পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের দাবি, পুরাতন আগরতলা ব্লকের অধীনে থাকা ধূপছড়া, রাধামোহনপুর, পশ্চিম রাধামোহনপুর এবং বর্ধমান ঠাকুরপাড়া—এই চারটি ভিলেজ কাউন্সিলকে সরাসরি মেলবাড়ি ব্লকের আওতায় নিয়ে আসতে হবে। এই দাবিতেই এদিন জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান তাঁরা।

Releated Posts

ডঃ এন এস হার্দিকরের মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের প্রতিষ্ঠাতা ডঃ এন এস হার্দিকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন…

ByByReshmi Debnath Aug 26, 2026

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে উত্তেজনা, বন দপ্তরের গাড়ি আটকালেন এলাকাবাসী

আগরতলা, ২৬ আগস্ট: সিধাই থানাধীন সিমনা বিধানসভার বড়কাঁঠাল, বীরমোহন ও মোকামবাড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Aug 26, 2026

এনসি নগর বর্ডার রোড থেকে ড্রাগ পেডলার গ্রেফতার, পুরনো এনডিপিএস মামলার সূত্র ধরে পুলিশের বড় সাফল্য

সোনামুড়া, ২৬ আগস্ট: নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনামুড়া থানার পুলিশ। এনসি নগর বর্ডার…

ByByReshmi Debnath Aug 26, 2026

আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ২৬ আগস্ট: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় রাসেল…

ByByReshmi Debnath Aug 26, 2026

Leave a Reply

Scroll to Top