News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এনসি নগর বর্ডার রোড থেকে ড্রাগ পেডলার গ্রেফতার, পুরনো এনডিপিএস মামলার সূত্র ধরে পুলিশের বড় সাফল্য
Image

এনসি নগর বর্ডার রোড থেকে ড্রাগ পেডলার গ্রেফতার, পুরনো এনডিপিএস মামলার সূত্র ধরে পুলিশের বড় সাফল্য

সোনামুড়া, ২৬ আগস্ট: নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনামুড়া থানার পুলিশ। এনসি নগর বর্ডার রোড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুরনো একটি এনডিপিএস মামলার তদন্তের সূত্র ধরেই এই গ্রেফতার বলে খবর।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ২০২৬ মধ্যরাতে সোনামুড়া থানার পুলিশ এবং ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ-এর যৌথ উদ্যোগে এনসি নগর ওয়ার্ড নম্বর ২-এর ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি বাইক থেকে উদ্ধার হয় ২৫টি নিষিদ্ধ কফ সিরাপের বোতল। পুলিশের প্রাথমিক অনুমান, কফ সিরাপগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযানের সময় যৌথ বাহিনীর গাড়ির উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি বাইক ও কফ সিরাপ ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ও বিএসএফ বাইকটি এবং নিষিদ্ধ কফ সিরাপগুলি জব্দ করে। উদ্ধার হওয়া বাইকের নম্বর টিআর০৭ – জি- ৯১৫৫। এই ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে বিভিন্ন তথ্য সংগ্রহের পর অবশেষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার ব্যক্তিকে আগামীকাল আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

নিষিদ্ধ কফ সিরাপের উৎস কোথায়, পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং বাংলাদেশে পাচারের পরিকল্পনার পেছনে আরও কেউ রয়েছে কি না—তা খতিয়ে দেখছে সোনামুড়া থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানেও তদন্ত চালানো হচ্ছে।

Releated Posts

চার ভিলেজ কাউন্সিলকে বেলবাড়ি ব্লকের আওতায় আনার দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৬ আগস্ট: চারটি ভিলেজ কাউন্সিলকে পুরাতন আগরতলা ব্লকের পরিবর্তে সরাসরি  বেলবাড়ি ব্লকের আওতায় নিয়ে আসার দাবিতে বুধবার…

ByByReshmi Debnath Aug 26, 2026

আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ২৬ আগস্ট: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় রাসেল…

ByByReshmi Debnath Aug 26, 2026

জাঙ্গালিয়া সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষে আহত ১

বিশালগড়, ২৬ আগস্ট: বিশালগড়ের জাঙ্গালিয়া সড়কে গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক। ওই দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

আগরতলা পশ্চিম থানায় নেশাসক্ত যুবকের তাণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৬ আগস্ট: আগরতলা পশ্চিম থানায় এক নেশাসক্ত যুবকের তাণ্ডবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনাকে ঘিরে পুলিশের…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

দ্রব্যমূল্য বৃদ্ধি ও অটোচালকদের হয়রানির প্রতিবাদে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ২৬ আগস্ট: লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের ওপর চলমান হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

জগন্নাথ বাড়ি রোডে শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন, অল্পেতে রক্ষা

আগরতলা, ২৬ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোড এলাকায় একটি শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

Leave a Reply

Scroll to Top