News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর থানার নাকের ডগায় অজ্ঞাত পরিচয় মহিলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

কৈলাসহর থানার নাকের ডগায় অজ্ঞাত পরিচয় মহিলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷  সাতসকালে খোদ থানার দেড়শো মিটারের মধ্যে অপরিচিত এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনা কৈলাসহরের থানার পাশে আর.কে.আই সুকলের মাঠে৷ সোমবার সকালে প্রাতভ্রমণকারীদের নজরে আসে এই মৃতদেহ৷ খবর দেওয়া হয় কৈলাসহর থানায়৷ খবর পেয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, ঊনকোটি জেলার ডি.এস.পি বীমা সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনা স্থলে আসে৷ ফরেনসিক আধিকারিকও আসে ঘটনা স্থলে৷ কৈলাসহর থানার দেড়শো মিটারের মধ্যে অবস্থিত আর.কে.আই সুকলের মাঠের পাশে কৈলাসহরের অস্থায়ী ক্রিকেট এসোসিয়েশনের বিল্ডিংয়ের পাশে এই মৃতদেহটি ছিলো৷ মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর চাউর হতেই গোটা শহরের বিভিন্ন এলাকার মানুষ মৃতদেহটি দেখতে ভিড় জমান৷ তবে আর.কে.আই সুকলের মাঠের এক প্রান্তে ক্রিকেট এসোসিয়েশনের অস্থায়ী বিল্ডিং এবং মাঠের অপর প্রান্তে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটা তার রয়েছে৷ সেই আন্তর্জাতিক সীমান্তে চবিবশ ঘণ্টা বি.এস.এফের ডিউটি থাকা স্বত্বেও এবং কৈলাসহর থানার পুলিশের নাকের ডগায় এভাবে এক অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা কৈলাসহর শহরে তীব্র আতংক বিরাজ করছে৷ তবে, ডি.এস.পি বীমা সিনহা জানান যে, মৃত মহিলার কোনো পরিচয় জানা যায়নি এবং কৈলাসহর থানায় কোনো মহিলার নিখোঁজ ডায়েরি নেই৷ মৃত মহিলার শরীরে আঘাতের কোনো চিহ্ণ নেই৷ প্রথমিক ভাবে আত্মহত্যা নাকি মার্ডার কোনোটাই বলছে না পুলিশ৷ তবে, মৃতদেহের পাশে একটি প্লাস্টিকের ব্যাগে কিছু কাগজ পত্র এবং দুইটি ব্যাংকের পাসবুক পাওয়া গেছে৷ এগুলো তদন্ত করা হচ্ছে বলে ডি.এস.পি বীমা সিনহা জানান৷ মৃতদেহের ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে মৃতদেহ নেওয়া হয়েছে৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top