News Flash

  • Home
  • দেশ
  • বিধায়কের দলত্যাগ নিয়ে প্রশ্ন শুভেন্দুর
Image

বিধায়কের দলত্যাগ নিয়ে প্রশ্ন শুভেন্দুর

কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি. স.) : রবিবার কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ক্যামাক স্ট্রিটের দফতরে তাঁকে উত্তরীয় পরিয়ে দলে যোগদান করান। এই নিয়ে ষষ্ঠ বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। সোমবার এ নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

টুইটারে অভিষেক-সুমনের সাক্ষাৎকারের ছবি যুক্ত করে শুভেন্দুবাবু লিখেছেন, “আপনি কি ভারতীয় সংবিধানের দশম তফসিল (দলত্যাগ বিরোধী আইন) নিয়ে ভয় পাচ্ছেন? তৃণমূলের পতাকা তুলে দিচ্ছেন না? কারণ, বিধানসভার অভ্যন্তরে, যেমন মুকুল রায়ের ক্ষেত্রে, টিএমসি-র তরফে তাঁকে বিজেপি হিসাবে চিহ্নিত করা হয়েছিল।

সুমন কাঞ্জিলালও দাবি করবেন যে তিনি বিজেপির সদস্য, বিধায়ক। ভাইপো, আমি আপনাকে সাহস দিচ্ছি, সুমন কাঞ্জিলালকে টেপে এবং বিধানসভার ভিতরে স্বীকার করতে বলুন যে তিনি টিএমসিতে যোগ দিয়েছেন এবং বিজেপি ছেড়েছেন। আসুন স্পিকারকেও এর মধ্যে জড়িত করি। সুমন কাঞ্জিলাল কেন আলিপুরদুয়ারবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তার জবাব দিতে হবে।

বিজেপি এই ধরনের চমকে প্রভাবিত হয় না। আমি শীঘ্রই আলিপুরদুয়ারে গিয়ে ভোটদাতাদের সাথে দেখা করতে যাচ্ছি। যাঁরা সুমন কাঞ্জিলালের দ্বারা প্রতারিত হয়েছেন তাঁদের এবং বিজেপি কর্মীদের দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করতে হবে। গণতান্ত্রিকভাবে ক্ষমতা থেকে তৃণমূলকে অপসারণ করতে উৎসাহিত করব৷“

প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। দলের দুই সাংসদও জয়ী হয়েছিলেন বিধায়ক পদে। তাঁরা অবশ্য পরে বিধায়ক পদ ছেড়ে দেন। ওই দুটি আসনের উপনির্বাচনেই জয় পায় তৃণমূল। বর্তমানে বিধানসভায় খাতায়কলমে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৫ হলেও, ৬ জন বিধায়কের দলবদলে কার্যত এই সংখ্যা ৬৯-এ নামল।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top