News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানি ইস্যুতে উত্তাল সংসদ, বিরোধীদের হইচইয়ে দিনের মত মুলতুবি উভয়কক্ষের অধিবেশন
Image

আদানি ইস্যুতে উত্তাল সংসদ, বিরোধীদের হইচইয়ে দিনের মত মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): শান্তি ফিরছেই না সংসদে, আদানি ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের কারণে সোমবার উত্তাল হল সংসদের উভয়কক্ষ। কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের স্লোগান ও হইহট্টগোলের কারণে প্রথমে দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। পরে পুনরায় অধিবেশন শুরু হলেও, একই পরিস্থিতি বজায় থাকে। তাই দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

আদানি ইস্যুতে আলোচনার দাবিতে অনড় বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে সোমবারও বিঘ্নিত হল সংসদের উভয় কক্ষের কাজকর্ম। তুমুল হইচইয়ের কারণে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন প্রথমে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। সংসদ চত্ত্বরে এদিন সকালে বিরোধী দলগুলি এই বিষয়ে যৌথ সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান। সংসদের বাজেট অধিবেশনে নিজেদের রণকৌশল ঠিক করতে সোমবার সকালেই বৈঠকে বসেন বিরোধী দলের সাংসদরা। বৈঠকের পরে তাঁরা আদানি ইস্যুতে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান।

পরে অধিবেশন শুরু হওয়ার পর, যৌথ সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আদানি গ্রুপের শেয়ার সংক্রান্ত কথিত বিতর্কের তদন্তের দাবি জানাতে থাকেন বিরোধী সাংসদরা। সংসদের উভয়কক্ষে এই ইস্যুতে আলোচনার দাবি জানান বিরোধী সাংসদরা। তুমুল হইচইয়ের কারণে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

লোকসভায় তুমুল হট্টগোলের মধ্যে স্পিকার ওম বিড়লা বলেন, সদন প্রত্যেক সদস্যের কথা শুনতে প্রস্তুত এবং যেভাবে হাউসকে ব্যাহত করা হচ্ছে তা নিন্দনীয়। একই চিত্র ছিল রাজ্যসভাতেও। চেয়ারম্যান জগদীপ ধনখড় আদানি গোষ্ঠী ইস্যুতে বিরোধী দলগুলির স্থগিতের নোটিশকে অস্বীকৃতি দেন। এরপরে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, শিবসেনা, বাম এবং অন্যান্য বিরোধী সদস্যরা শোরগোল করতে থাকে। তুমুল হইচইয়ের কারণে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন প্রথমে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। পরে পুনরায় অধিবেশন শুরু হলেও, একই পরিস্থিতি বজায় থাকে। তাই দিনের মত মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

Releated Posts

অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে জনকল্যাণই ডাবল-ইঞ্জিন সরকারের লক্ষ্য: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): রাজ্যের অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করাই নতুন ‘ডাবল-ইঞ্জিন’ সরকারের একমাত্র লক্ষ্য বলে বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 27, 2026

ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় নিশ্চয়তা ও সংস্কারের কথা তুলে ধরলেন নির্মলা সীতারামন

টরন্টো, ২৭ আগস্ট (আইএএনএস): ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় অধিক নিশ্চয়তা এবং চলমান সংস্কারের কথা তুলে ধরে কানাডার…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা, বিহারে গণ্ডক নদীর জলস্তর নজরে

পটনা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার জেরে উদ্বেগ বেড়েছে বিহারে। দুই অঞ্চলের মধ্যে সংযুক্ত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে বন্যা: দিল্লিতে কন্ট্রোল রুম খুলল অন্ধ্রপ্রদেশ সরকার

অমরাবতী, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে আকস্মিক বন্যা পরিস্থিতির পর সতর্ক অন্ধ্রপ্রদেশ সরকার। নেপালের বন্যা ও ভূমিধসে রাজ্যের কোনও…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top