News Flash

  • Home
  • প্রধান খবর
  • নেপালে আকস্মিক বন্যা, বিহারে গণ্ডক নদীর জলস্তর নজরে
Image

নেপালে আকস্মিক বন্যা, বিহারে গণ্ডক নদীর জলস্তর নজরে

পটনা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার জেরে উদ্বেগ বেড়েছে বিহারে। দুই অঞ্চলের মধ্যে সংযুক্ত নদী ব্যবস্থার কারণে গণ্ডক নদীর জলস্তরের দিকে বিশেষ নজর রাখছে প্রশাসন। তিব্বত অঞ্চল থেকে আসা বন্যার জল প্রথমে ভোতে কোশি নদীতে, সেখান থেকে ত্রিশূলী ও পরে নারায়ণী নদীতে প্রবাহিত হয়েছে। ভারতে প্রবেশের পর এই নারায়ণী নদীই গণ্ডক নামে পরিচিত।

বুধবার সকাল প্রায় ৯টা নাগাদ নেপালে এই আকস্মিক বন্যা শুরু হয়। টিমুরে, স্যাফ্রুবেসি এবং রাসুয়াগাধি-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তা, সেতু এবং অন্যান্য পরিকাঠামো ভেসে গিয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে খবর। নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, আচমকা জলস্তর বৃদ্ধির উৎস ছিল তিব্বত অঞ্চল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হিমবাহের ধ্বংসাবশেষ জমে তৈরি হওয়া কোনও বাধা হঠাৎ ভেঙে যাওয়ার ফলেই এই বিপুল জলধারা নেমে আসে।

এক আধিকারিক জানান, নদীর প্রবাহপথটি মোটামুটি তিব্বত—ভোতে কোশি—ত্রিশূলী—নারায়ণী—গণ্ডক—গঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত।

তিনি বলেন, নেপালে বন্যার ঘটনা বিহারে গণ্ডক নদী নিয়ে নজরদারি বাড়িয়েছে। তবে নেপালে বন্যা হলেই যে বিহারে অবিলম্বে বন্যা হবে, এমনটা নয়। কত পরিমাণ জল নিম্ন অববাহিকায় পৌঁছচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ, অন্যান্য নদীর জলপ্রবাহ এবং ব্যারেজের মাধ্যমে জল নিয়ন্ত্রণের মতো একাধিক বিষয়ের উপর পরিস্থিতির প্রভাব নির্ভর করবে।

গণ্ডক নদী পশ্চিম চম্পারণের বাল্মীকিনগর দিয়ে বিহারে প্রবেশ করে। ফলে নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণে বাল্মীকিনগর ব্যারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের তরফে পশ্চিম চম্পারণের পরিস্থিতির উপর বিশেষ নজর রাখার কথা জানানো হয়েছে। বাল্মীকিনগর এবং গণ্ডক অববাহিকায় জলস্তর বাড়লে চাপ বৃদ্ধি পেতে পারে।

পূর্ব চম্পারণের নিচু এলাকা এবং নদীতীরবর্তী অঞ্চলে জলস্তর বৃদ্ধির পাশাপাশি বন্যা ও ভাঙনের আশঙ্কা রয়েছে। পশ্চিম ও পূর্ব চম্পারণের সংলগ্ন গোপালগঞ্জ জেলাতেও গণ্ডকের জলপ্রবাহ আচমকা বেড়ে গেলে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

গোপালগঞ্জের সংলগ্ন সিওয়ান জেলার গণ্ডক-সংযুক্ত নিচু এলাকাগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। অন্যদিকে, নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে মুজফ্ফরপুর জেলার পশ্চিমাংশে জল জমা এবং নদীভাঙনের আশঙ্কা তৈরি হতে পারে।

গণ্ডক নদী সারন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গায় মিশেছে। ফলে ছাপরা-সহ নদী সংলগ্ন এলাকাগুলিও নজরদারির আওতায় রয়েছে। শেষ পর্যন্ত সারন ও বৈশালী জেলার সোনপুর-হাজিপুর অঞ্চলের কাছে গণ্ডক গঙ্গায় মিশেছে। তাই দুই জেলার নদীতীরবর্তী এলাকাতেও সতর্কতা জারি রাখা হয়েছে।

আধিকারিকের কথায়, নদী ব্যবস্থার মধ্য দিয়ে বন্যার ঢেউ যত এগিয়ে যাবে, তার তীব্রতা বদলাতে পারে। দূরত্ব, নদীর জলধারণ ক্ষমতা, পথে যুক্ত হওয়া অতিরিক্ত জল এবং অন্যান্য জলবিদ্যাগত কারণ এর উপর প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, বিহারে প্রবেশের আগে জলপ্রবাহ নিয়ন্ত্রণ ও পরিস্থিতি পর্যবেক্ষণের ক্ষেত্রে বাল্মীকিনগর গণ্ডক ব্যারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে নেপালের আকস্মিক বন্যাকে বিহারের জন্য সরাসরি বা তাৎক্ষণিক বন্যার হুমকি হিসেবে চিহ্নিত করা তাড়াহুড়ো হবে।

তবে নেপালের সঙ্গে নদী ব্যবস্থার সরাসরি সংযোগ থাকায় গণ্ডকের তীরবর্তী এলাকা এবং ঝুঁকিপূর্ণ নিচু অঞ্চলে প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছে।

আইএএনএস

Releated Posts

ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় নিশ্চয়তা ও সংস্কারের কথা তুলে ধরলেন নির্মলা সীতারামন

টরন্টো, ২৭ আগস্ট (আইএএনএস): ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় অধিক নিশ্চয়তা এবং চলমান সংস্কারের কথা তুলে ধরে কানাডার…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে বন্যা: দিল্লিতে কন্ট্রোল রুম খুলল অন্ধ্রপ্রদেশ সরকার

অমরাবতী, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে আকস্মিক বন্যা পরিস্থিতির পর সতর্ক অন্ধ্রপ্রদেশ সরকার। নেপালের বন্যা ও ভূমিধসে রাজ্যের কোনও…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

Leave a Reply

Scroll to Top