News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূলে যোগ আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের
Image

তৃণমূলে যোগ আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি. স.) : তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। দীর্ঘদিন ধরেই সুমনের দলবদলের চর্চা চলছিল। অবশেষে রবিবার তিনি ফুল বদল করলেন বলেই টুইট করে জানানো হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে। সুমন রবিবার কলকাতায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসে যোগদান করেন বলে জানা গিয়েছে। যদিও এই যোগদান নিয়ে এখনও সুমন কাঞ্জিলালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিধানসভায় অত্যন্ত সুবক্তা হিসাবে নাম রয়েছে সুমন কাঞ্জিলালের। গত নভেম্বর মাসে হওয়া শেষ বিধানসভা অধিবেশনে শিল্প সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে নাস্তানাবুদ করেছিলেন সুমন তাঁর ধারাল বক্তব্যের জোরে। রাজ্য বাজেট অধিবেশনের আগে সেই বিধায়কের দলবদল। যদিও এই যোগদান প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “একুশের ভোটের আগে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ আমাদের দলে এসেছেন। বেশিরভাগই আমাদের সঙ্গে আছেন। তবে কেউ কেউ হয়ত আমাদের প্রতীকে জিতেও চাপের কাছে, প্রলোভনের কাছে, ক্ষমতার অলিন্দে স্বাচ্ছন্দ্যে থাকতে চেয়ে চলে গিয়েছেন। এতে রাজনৈতিকভাবে সামগ্রিক কোনও প্রভাবে দলে পড়েনি। “

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top