News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রানীরবাজারে দূর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, গুরুতর আহত স্বামী
Image

রানীরবাজারে দূর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, গুরুতর আহত স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ রবিবার সকালে রানীরবাজার থানার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ণ এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্ত্রীর৷ গুরুতর ভাবে আহত হয়েছেন স্বামী৷ মর্মান্তিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ মৃত গৃহবধূর নাম শিউলি দেবনাথ এবং আহত তার স্বামীর নাম  সংগ্রাম দেবনাথ৷ তাদের বাড়ি আমতলী থানার হাঁপানিয়া এলাকায়৷ গতকাল তারা একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল৷ রবিবার সকালে সুকটি করে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, রবিবার রানীরবাজার থানার অন্তর্গত ঘোড়ামাড়া এলাকায় মামার বাড়ি থেকে স্বামীর সঙ্গে সুকটি করে হাপানিয়া এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মাটি বোঝাই ট্রিপার গাড়ির ধাক্কায়  ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় শিউলি দেবনাথ নামে ২৫ বছরের এক গৃহবধূর৷ এই ঘটনায়  গুরুতর আহত হন স্বামী সংগ্রাম দেবনাথ৷ জানা যায় মামার বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন স্বামী স্ত্রী৷ এদিন সকালে ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷  ২ বছর আগে শিউলি দেবনাথ নামে ওই গৃহবধূর সামাজিকভাবে বিয়ে হয় হাঁপানিয়া এলাকার বাসিন্দা সংগ্রাম দেবনাথের সঙ্গে৷  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছোটে যায় রানীবাজার দমকল কর্মীরা৷ আহতদের উদ্ধার করে রানীরবাজার হাসপাতালে নিয়ে গেলে জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে আনার পর শিউলি দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন৷ দুর্ঘটনার পর পুলিশ ট্রিপার গাড়ি সহ চালককে আটক করে৷ খবর পেয়ে গৃহবধূর পরিবারের লোকজন জিবি হাসপাতালে ছুটে যান৷ শিউলির মৃত্যুর সংবাদে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যরা৷ রানীর বাজার থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ গাড়ি চালকের অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ধর্মনগরে আট দফা দাবিতে ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল, জেলা শাসকের কাছে স্মারকলিপি

ধর্মনগর, ২৭ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে সরব…

ByByTaniya Chakraborty Aug 27, 2026
Scroll to Top