News Flash

  • Home
  • খেলা
  • টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা অস্ট্রেলীয় শিবিরে
Image

টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা অস্ট্রেলীয় শিবিরে

মুম্বই, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু বর্ডার-গাভাসকর সিরিজ। তারজন্য প্রস্তুতি তুঙ্গে দুই শিবিরেই। তবে এরইমাঝে বড় ধাক্কা অস্ট্রেলিয়ান শিবিরে। ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হতে চলা প্রথম টেস্ট ম্যাচে সম্ভবত খেলছেন না অস্ট্রেলিয়ান বোলার জস হ্যাজেলউড। সেক্ষেত্রে দলে আসতে পারেন অনভিজ্ঞ স্কট বোল্যান্ড।

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালীন চোট পান হ্যাজলউড। সেই চোটকে প্রথমে কোনও গুরুত্বই দিতে চাননি তিনি। সেই চোটই এখন ভোগাচ্ছে এই অজি বোলারকে। বেঙ্গালুরুতে চলা অস্ট্রেলিয়ার প্রস্তুতি শিবিরে বল করতে গেলেই পায়ে টান লাগছে হ্যাজেলউডের। ব্যাট করতে গেলে অবশ্য সমস্যা হচ্ছে না। পুরোপুরি ফিট হতে আরও কিছুটা সময় প্রয়োজন।

চোটে বার বার জর্জরিত হওয়ায় স্বভাবতই হতাশ হ্যাজেলউড। তাই দলে ফিরে আসতে মরিয়া তিনি। হ্যাজেলউড বাদেও দল থেকে ছিটকে গিয়েছেন মিচেল স্টার্ক। দিল্লিতে দ্বিতীয় টেস্টে জস হ্যাজেলউডকে আদৌ দেখা যাবে কিনা সেটা নির্ভর করছে তাঁর সুস্থতার ওপর।

Releated Posts

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top