News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামীকাল সোমবার শপথ নেবেন সুপ্রিম কোর্টে নিয়োগপ্রাপ্ত ৫ জন নতুন বিচারপতি
Image

আগামীকাল সোমবার শপথ নেবেন সুপ্রিম কোর্টে নিয়োগপ্রাপ্ত ৫ জন নতুন বিচারপতি

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার সুপ্রিম কোর্টে নিযুক্ত হওয়া পাঁচজন নতুন বিচারপতি আগামীকাল সোমবার ৬ ফেব্রুয়ারি সকাল ১০.৩০ টায় শপথ নেবেন বলে শীর্ষ আদালত সূত্র জানিয়েছে।
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার নতুন ভবন কমপ্লেক্সে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে পাঁচ বিচারপতিকে শপথ পাঠ করাবেন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টর বিচারপতি নিয়োগের জন্য দেশের শীর্ষ আদালতের কলেজিয়ামের সুপারিশে শিলমোহর দেয় কেন্দ্রীয় সরকার। গত বছর ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাঁচ বিচারপতিকে দেশের শীর্ষ আদালতে নিয়োগের সুপারিশ করেছিল।
সুপ্রিম কোর্টে পাঁচজন নতুন বিচারপতিরা হলেন বিচারপতি পঙ্কজ মিথাল (রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি সঞ্জয় করোল (পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি পি.ভি. সঞ্জয় কুমার (মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ (বিচারক, পাটনা হাইকোর্ট)। এবং বিচারপতি মনোজ মিশ্র (বিচারক, এলাহাবাদ হাইকোর্ট)।

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top