রাঙ্গালিবাজনা, ৫ ফেব্রুয়ারি (হি. স.) : আলিপুরদুয়ারের রাঙ্গালিবাজনা গ্রামপঞ্চায়েতের শিশুবাড়িতে ট্রাকের ধাক্কায় রাস্তায় উলটে গেল মিনিবাস। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ । ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বাসযাত্রী।
জানা গেছে, এদিন সকালে বাসটি জয়গাঁ থেকে কালিম্পং যাচ্ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শিশুবাড়ি চৌপথিতে একটি ট্রাক মিনিবাসটির পেছনে ধাক্কা মারলে হাইওয়ে থেকে উলটে যায় বাসটি। তবে উলটে যাওয়ার আগের মুহূর্তে বাসটির বামদিকের চাকাগুলি মাটিতে দেবে যাওয়ায় বাসটি হেলে গিয়ে রাস্তার ঢালে আটকে যায়। বাসযাত্রীদের কয়েকজনের অল্প আঘাত লাগলেও কেউ গুরুতর আঘাত পাননি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসযাত্রীরা। তাদের উদ্ধার করতে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় মাদারিহাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বিধি ভেঙে যানবাহন চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্রাকের ধাক্কায় রাস্তায় উলটে গেল মিনিবাস
Tags:
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















