News Flash

Image

নলবাড়ির চেংনই জঙ্গলে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র উদ্ধার যৌথবাহিনীর

নলবাড়ি (অসম), ৪ ফেব্ৰুয়ারি (হি.স.) : নলবাড়ি জেলার ধনতলা গ্রাম সংলগ্ন চেংনই বনাঞ্চলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে সিআরপিএফ এবং পুলিশের যৌথবাহিনী। সেনা বাহিনীর গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযানে নেমে সাফল্য লাভ করে স্থানীয় পুলিশ এবং আধা সামরিক বাহিনীর দল।

জানা গেছে, নলবাড়ি জেলার পুলিশ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ-এর ১৩৬ নম্বর ব্যাটালিয়ন ধনতলা গ্রাম সংলগ্ন চেংনই বনাঞ্চলে অভিযানে নেমে মাটি খুঁড়ে উদ্ধার করে অস্ত্ৰশস্ত্ৰ। উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে রয়েছে চারটি পিস্তল, দুটি এয়ার পিস্তল, তিনটি একে ৭৯ সিরিজের রাইফেলের ম্যাগজিন, চারটি পিস্তলের ম্যাগাজিন, ছয়টি ৯ এমএম গুলি, ৭.৬২ আগ্নেয়াস্ত্রের গুলি ১০টি, পয়েন্ট (.) ২২ বোরের আগ্নেয়াস্ত্রের গুলি ১২টি, পাঁচটি ডিটনেটর, দেশে নিৰ্মিত আগ্নেয়াস্ত্রের গুলি চারটি, ৬০০ গ্রাম বিস্ফোরক সামগ্রী।

উল্লেখ্য, এর আগে গত বছর ২০২২ সালের ২৬ ডিসেম্বর উজান অসমের ডিব্রুগড় জেলার জালান চা বাগানের গোপন এলাকা থেকে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছিল।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top