News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি নেত্রীর স্বামী বামেদের মিছিলে যেতেই রাতে বাড়িতে বোমা হামলা, আতঙ্ক
Image

বিজেপি নেত্রীর স্বামী বামেদের মিছিলে যেতেই রাতে বাড়িতে বোমা হামলা, আতঙ্ক

আগরতলা, ৪ ফেব্রুয়ারি(হি.স) : বিজেপি নেত্রীর বাড়িতে রাতে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুষ্কৃতিরা। ওই বিজেপি নেত্রীর দাবি, তাঁর স্বামী বামেদের মিছিলে যোগ দেওয়ার জন্যই দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে। বিশালগড় গৌতমনগর এলাকায় ওই ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

এ-বিষয়ে বিজেপি মহিলা মোর্চা সম্পাদিকা জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক ১২টা নাগাদ ঘরের দরজার বাইরে আগুন লাগার দৃশ্য লক্ষ্য করেন তিনি। দরজা খুলে দেখতে পায় পেট্রোল বোমা ফেঁটেছে। তাতে তিনি চিত্কার চেচামেচি শুরু করেন। চিত্কার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সময় মতো আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন কোনো ক্ষতি হয়নি। ঘটনার খবর রাত আনুমানিক ১টা নাগাদ বিশালগড় থানার পুলিশ ছুটে এসেছে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে বলে জানান তিনি।বিজেপি নেত্রী দাবি করেন, তাঁর স্বামী কৃষ্ণচন্দ্র দেবনাথ শুক্রবার এলাকায় বামেদের মিছিলে গিয়েছিল। ওই কারণেই হয়তো রাতেই তাঁদের বাড়িতে দুষ্কৃতিরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।

Releated Posts

টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায়…

ByByReshmi Debnath Aug 27, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল…

ByByReshmi Debnath Aug 27, 2026

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিধানসভায় সরব বিরোধীরা, শিক্ষক সংকট ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৭ আগস্ট: রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে বিধানসভায় সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক…

ByByReshmi Debnath Aug 27, 2026

বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালীকরণে সরকারের একাধিক পদক্ষেপ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top