News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৪০ ঘণ্টায় বাল্যবিবাহ মামলায় অসমে গ্ৰেফতারের সংখ্যা বেড়ে ২,১৭০, মামলা রুজু ৪,০৭৪টি
Image

৪০ ঘণ্টায় বাল্যবিবাহ মামলায় অসমে গ্ৰেফতারের সংখ্যা বেড়ে ২,১৭০, মামলা রুজু ৪,০৭৪টি

গুয়াহাটি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : গত প্রায় ৪০ ঘণ্টায় বাল্যবিবাহ মামলায় এই খবর লেখা পর্যন্ত অসমে গ্ৰেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ২,১৭০। এই তথ্য দিয়ে অসমের পুলিশ-প্রধান (ডিজিপি) জিপি সিঙের উদ্ধৃতি দিয়ে রাজ্য পুলিশের মুখপাত্র প্রশান্তকুমার ভুইয়াঁ জানান, রাজ্য জুড়ে বিভিন্ন থানায় ৪,০৭৪টি মামলা নথিভুক্ত করা হয়েছে।এই সংখ্যা আরও বাড়বে।

আজ শনিবার রাজ্য পুলিশের মুখপাত্র প্রশান্তকুমার ভুইয়াঁ জানান, বাল্যবিবাহের দায়ে এদিন সকাল পর্যন্ত মোট ২,১৭০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান ইতিমধ্যে গোটা রাজ্যের বিভিন্ন থানায় ৪,০৭৪টি মামলা রুজু হয়েছে। পুলিশের মুখপাত্র জানান, গতকাল রাত পর্যন্ত ২,০৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বহুজনকে সংশ্লিষ্ট জেলা আদালতে পেশ করা হয়। আাদালতের নির্দেশে অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ‘দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট’ (পোকসো) আইনের অধীনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১৪-১৮ বছর বয়সি মেয়েদের যারা বিয়ে করেছে তাদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিষিদ্ধ আইন, ২০০৬-এর অধীনে মামলা নথিভুক্ত করা হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন, যে সকল ব্যক্তি ১৪ বছরের কম বয়সি মেয়েদের বিয়ে করে তাদের বিরুদ্ধে পোকসো আইন ২০০৬-এর অধীনে মামলা করা হবে। অসমে যতদিন বাল্যবিবাহ অব্যাহত থাকবে, ততদিন গ্রেফতারি চলবে। কেউ বাল্যবিবাহে লিপ্ত হলে তাকে অবিলম্বে জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে, যোগ করেছিলেন মুখ্যমন্ত্রী।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৩ জানুয়ারি মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত রাজ্য ক্যাবিনেটের বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে সংশ্লিষ্ট আইনের বলে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সিলমোহর পড়েছিল। বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছিলেন, নবজাতক এবং প্রসবজনিত মৃত্যুর হার হ্রাসের পাশাপাশি গ্রামাঞ্চলে বাল্যবিবাহ রোধ করতে বাল্যবিবাহ প্রতিরোধ আইন, ২০০৬-এর অধীনে ২,১৯৭টি গ্রাম পঞ্চায়েতের সচিবকে এখন থেকে ‘বাল্যবিবাহ প্রতিরোধ (নিষেধাজ্ঞা) আধিকারিক’ হিসেবে নিয়োগ করা হবে। এই সকল আধিকারিক বিয়ের পাত্রীর ১৪ বছরের নীচে এবং ১৪ থেকে ১৮ বছরের মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ আইন, ২০০৬-এর বলে পোকসো আইনের অধীনে এফআইআর দায়ের করবেন। এ ব্যাপারে রাজ্যজুড়ে ব্যাপক অভিযান চালানোর সিদ্ধান্ত ওইদিনের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

Releated Posts

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top