News Flash

  • Home
  • প্রধান খবর
  • নবি মুম্বইয়ে ডাম্পিং গ্রাউন্ডে আগুন, পুলিশ জানাল কেউ হতাহত হননি
Image

নবি মুম্বইয়ে ডাম্পিং গ্রাউন্ডে আগুন, পুলিশ জানাল কেউ হতাহত হননি

মুম্বই, ৪ ফেব্রুয়ারি (হি.স.): নবি মুম্বইয়ে আগুন লাগল ডাম্পিং গ্রাউন্ডে। শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ নবি মুম্বইয়ের টারভে এলাকায় ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগে। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা। আগুনে নেভাতে পৌঁছয় দমকলের মোট ৭টি ইঞ্জিন। প্রায় সারারাত ধরে চলতে থাকে আগুন নেভানোর কাজ। পরে দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ ও দমকল জানিয়েছে, এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। টারভে থানার পুলিশ কর্তা অনিল চাভান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top