News Flash

  • Home
  • দেশ
  • ইডির চার্জশিট নিয়ে আম আদমি পার্টিকে নিশানা করল বিজেপি
Image

ইডির চার্জশিট নিয়ে আম আদমি পার্টিকে নিশানা করল বিজেপি

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দ্বিতীয় চার্জশিটের উদ্ধৃতি করে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) এবং এর শীর্ষ নেতাদের আক্রমণ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তারা জানিয়েছে, ইডি-র চার্জশিট থেকে এটা স্পষ্ট যে দিল্লির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী উভয়ই আবগারি নীতির সাথে জড়িত ছিল এবং গোয়া নির্বাচনের সময় আম আদমি পার্টি সুবিধা পেয়েছিল।

বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি সাংবাদিক সম্মেলনে আম আদমি পার্টির (আপ) বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, ইডি তদন্তের মাধ্যমে প্রমাণ করেছে যে দিল্লির আম আদমি পার্টি আবগারি নীতির আড়ালে একটি র্যাকেট চালাচ্ছে। এর পাশাপাশি এই কেলেঙ্কারিতে জড়িত মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নামও প্রকাশ করেছে ইডি। নয়াদিল্লির বিজেপি সাংসদ লেখি বলেন, আম আদমি পার্টি ইডি-র কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। এটা স্পষ্ট যে অরবিন্দ কেজরিওয়াল তাদের সঙ্গে আছেন যারা দুর্নীতি বাড়ায়। তারা চায় না দেশ থেকে দুর্নীতি শেষ হোক।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top