নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ কৈলাশহরের প্রাণকেন্দ্র কোপারেটিভ ব্যাংকের সামনে থেকে এক দোকানির বাইক চুরির ঘটনায় তোলপার গোটা শহর৷ কৈলাশহর থানায় অভিযোগ দায়ের৷ জানা গেছে সুভাষচন্দ শীল নামে এক ব্যক্তির দোকান রয়েছে কৈলাসহর শান্তি রেস্টুরেন্ট এর উপরতলায়৷ তিনি প্রতিদিনের ন্যায় বুধবার রাত্রিবেলায়ও তার বাইকটি লক করে কোপারেটিভ ব্যাংকের সামনে রেখে দেন৷ দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাইকটি কো-অপারেটি ব্যাংকের সামনে থেকে বাইকটি আনতে গেলে দেখতে পান যে বাইকটি কে বা কাহারা চুরি করে নিয়ে যায়৷ অনেক খোঁজাখুঁজি করার পর রাত্রিবেলা বাইকটির কোন হদিশ পাননি৷ যার দরুন তিনি কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন৷ পাশাপাশি বাইকটি খুঁজে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন৷

কৈলাসহরে বাইক চুরি
Tags:

















