News Flash

Image

কৈলাসহরে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ কৈলাশহরের প্রাণকেন্দ্র কোপারেটিভ ব্যাংকের সামনে থেকে এক দোকানির বাইক চুরির ঘটনায় তোলপার গোটা শহর৷ কৈলাশহর থানায় অভিযোগ দায়ের৷ জানা গেছে সুভাষচন্দ শীল নামে এক ব্যক্তির দোকান রয়েছে কৈলাসহর শান্তি রেস্টুরেন্ট এর উপরতলায়৷  তিনি প্রতিদিনের ন্যায় বুধবার রাত্রিবেলায়ও তার বাইকটি লক করে কোপারেটিভ ব্যাংকের সামনে রেখে দেন৷ দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাইকটি কো-অপারেটি ব্যাংকের সামনে থেকে  বাইকটি আনতে গেলে দেখতে পান যে বাইকটি কে বা কাহারা চুরি করে নিয়ে যায়৷ অনেক খোঁজাখুঁজি করার পর রাত্রিবেলা বাইকটির কোন হদিশ পাননি৷  যার দরুন তিনি কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন৷ পাশাপাশি  বাইকটি খুঁজে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন৷

Releated Posts

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top