News Flash

  • Home
  • Uncategorized
  • কঠোর নিরাপত্তায় গভীর রাত পর্য্যন্ত চলে ভিলেজ ভোটের গণনা
Image

কঠোর নিরাপত্তায় গভীর রাত পর্য্যন্ত চলে ভিলেজ ভোটের গণনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, খোয়াই, তেলিয়ামুড়া, উদয়পুর,  ২৭ ফেব্রুয়ারি৷৷ শনিবার এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা চলে গভীর রাত পর্য্যন্ত৷ রাজ্যের প্রত্যেকটি ব্লক থেকে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গণনা৷ ভোট গণনাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রগুলিতে৷ পুলিশ প্রশাসনের তরফে আইন শৃঙ্খলা অক্ষুন্ন রাখার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে৷ এদিন রাতের মধ্যেই প্রতিটি ব্লকে গণনা সম্পন্ন হয়ে যাবে বলে জানা গিয়েছে৷ রবিবার সকালে সবগুলি ব্লক থেকে ফলাফল পরিস্কার হয়ে যাবে৷

1 (1)রাজ্যের উপজাতি কল্যান মন্ত্রীর বিধানসভার নিজ গ্রাম পূর্ব বাচাই বাড়ী আই পি এফ টির দখলে চলে যাওয়াতে দলীয় নেতারা চিন্তিত৷ পূর্ব বাচাইবাড়ী এডিসি ভিলেজের পাঁচটি ওয়ার্ডের নয়টি আসনে লড়াই করে আই পি এফ টি দল৷ আজ সকালে ভোট গণনা শুরু হলে দেখা যায় ভাল ব্যবধানে তিনটি ওয়ার্ডের পাঁচটি আসনে জয় পায় আই পি এফ টি৷ আর অন্যদিকে দুটি ওয়ার্ডের চারটি আসনে জয় পায় বামেরা৷ তিন চার ও পাঁচ নং ওয়ার্ডের বিরোধী পক্ষের বিজয়ীরা বিশ্বনাথ দেববর্মা, অনিতা দেববর্মা, ক্ষিবোদ দেববর্মা, গীতাবানী দেববর্মা ওশৌলেন দেববর্মা৷

আজ সকাল আটটে থেকে তেলিয়ামুড়া মহকুমা তিনটি ব্লকের গণনা চলছে৷ তেলিয়ামুড়া ব্লকের ৮টি ভিলেজ কমিটি ব্যাটল গণনা ১০টি টেবিলে চলছে৷ কল্যানপুুর ব্লকে ১২টি টেবিল এবং মুঙ্গিয়াকামীতে ১৪টি টেবিলে গণনা চলছে৷ তিনটি ব্লকেই কঠোর নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে৷ কেন্দ্রীয় অধাসাময়িক বাহিনী সি আর পি এফ জওয়ানদের দিয়ে গনণা কেন্দ্রে প্রহড়ায় রাখা হয়েছে৷ শনিবার সকাল আটটে নাগাদ গোটা মহকুমার তিনি ব্লকের গণনা চলছে৷ এদিকে ত্রিপুরা পুলিশ ও টি এস আর জওয়ানদের দিয়ে গোটা তেলিয়ামুড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে৷

এডিসি ভিলেজ কমিটির ভোট গণনা সম্পন্ন৷ পদ্মবিল ব্লকের ১৪টি ভিলেজ কমিটির ৮১টি আসনের মধ্যে ৪টি আসন দখল করল আই পি এফ টি৷ ৭৭ টি আসনে জয়ী বামফ্রন্ট৷ বাইজালবাড়ীতে ৯টি আসনের মধ্যে প্রথমে আই পি এফ টি পেয়েছিল ৫টি এবং ৪ টি পেয়েছিল বামফ্রন্ট৷ কিন্তু পুনরায় গণনায় দাবি করে বামফ্রন্ট৷ আর তাতেই হিসেব পাল্টে যায়৷ দেখা যায় বামফ্রন্টের দখলে যায় ৫টি আসন এবং আই পি এফ টি’র দখলে যায় ৪ টি আসন৷ এনিয়ে উত্তেজনা দেখা দেয়৷ অপরদিকে তুলাশিখরে ২৩ টি আসনের মধ্যে বামফ্রন্টের দখলে গেল ২২টি আসন এবং ১টি আসন যায় আই পি এফ টি’র দখলে৷

জিরানিয়া আরডি ব্লকের সবকটি এডিসি ভিলেজই বামফ্রন্টের দখলে গেল৷ এই ব্লকের ২টি ভিলেজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে বামফ্রন্ট৷ আর নির্বাচন অনুষ্ঠিত হও?া ৪টি ভিলেজও যায় বামফ্রন্টের দখলে৷

প্রত্যাশামতোই  জিরানিয়া ব্লকের সবকটি এডিসি ভিলেজ বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হয়েছে৷ এই ব্লকে মোট ৬টি এডিসি ভিলেজ ছিল৷ সিট ছিল মোট ৪৬টি৷ এর মধ্যে ৩০টি সিটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয় বামফ্রন্ট প্রার্থীরা৷ অপরদিকে পশ্চিম বড়জলা এবং পয়চাঁন্দ বাড়ি এডিসি ভিলেজ  বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয় বামফ্রন্ট৷  ভোট হওয়া ১৬টি সিটের ফ লাফল ঘোষণা হয় এদিন৷ এই ১৬টি সিটেও জয়ী হয় বামফ্রন্ট প্রার্থীরা৷ ফলে বাবধবাড়ি, বিশ্রামবাড়ি, উত্তর জয়নগর এবং পশ্চিম দেবেন্দ্র নগর এই চারটি এডিসি ভিলেজও যায় বামফ্রন্টেরই অনুকূলে৷ এদিন জিরানিয়া আরডি ব্লকের বিডিও অনিরুদ্ধ রায় এই সংবাদ জানান৷ এদিকে, মান্দাই ব্লকের  ভোট গণনার কাজ চলছে৷ এই ব্লকে ২৬টি ভিলেজ কমিটির ১৯৮টি সিট রয়েছে৷ ফলাফল ঘোষণার কাজ শেষ হতে সন্ধ্যা গড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে৷ এখন পর্যন্ত  ৪৯টি সিটের গণনার কাজ শেষ হয়েছে৷ সবকটিতেই বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হয়েছেন৷ ফলাফলের গতিপ্রকৃতি দেখে অনুমান করা যাচ্ছে যে মান্দাই ব্লকে ১টি সিটও দখল করতে পারবে না বিরোধী দলগুলো৷

কল্যাণপুর ব্লক এলাকায় ৬টি এডিসি ভিলেজের মধ্যে ১টি ভিলেজ কমিটি হাতছাড়া  হয়েছে শাসক দল সিপিএমের৷ বাদবাকি ৫টিই দখলে রেখেছে শাসক দল৷ ভিলেজ কমিটি নির্বাচনে জয়ী হওয়ারসুবাদে কল্যাণপুর ব্লক এলাকায় আজ বিজয় মিছিল সংগঠিত হয়৷

কল্যাণপুর ব্লক এলাকার রূপরাই এডিসি ভিলেজটি আইপিএফটির দখলে গেছে৷ ৭টি আসনের মধ্যে ৫টি আসন পেয়েছে আইপিএফটি৷ ২টি আসনে জয়ী হয়েছে শাসক দল সিপিএম৷ রজনী সর্দার পাড়া ভিলেজ কমিটিতে সিপিএম পেয়েছে ৬টি এবং আইপিএফটি একটি আসন পেয়েছে৷ পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজ কমিটিতে সিপিএম ৯টি আসনেই জয়ী হয়েছে৷ পূর্ব ঘিলাতলী এডিসি ভিলেজে ৭টি আসনেই সিপিএম জয়ী হয়েছে৷ উত্তর ঘিলাতলী এডিসি ভিলেজে ৭টি আসনেই শাসক দল  সিপিএম জয়ী হয়েছে৷ নকশীরাই এডিসি ভিলেজর ৭টি আসনের সবকটিতেই সিপিএম প্রার্থীরা জয়ী হয়েছে৷

কল্যাণপুর ব্লক এলাকার এডিসি ভিলেজগুলিতে শাসক দলের বিপুল জয়ের পর বিজয় উল্লাসে মেতে উঠেন দলীয় কর্মী সমর্থকরা৷ ব্যান্ডের তালে তালে, লাল আবিরে রাঙিয়ে বিজয় মিছিলে  উত্তাল হয়ে উঠে গোটা এলাকা৷ বিজয় মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷  সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার বলেন, বামফ্রন্ট সরকারের জনকল্যাণমূলক কাজের সুবাদেই জনগণ ভিলেজ কমিটি নির্বাচনে  বিপুল ভোটে জয়ী করেছেন৷ বিজয় মিছিলে অন্যান্যদের মধ্যে সামিল হল বিধায়ক মণীন্দ্র চন্দ্র দাস, বিভাগীয় নেতা প্রণব চক্রবর্তী, সুভাষ নাথ প্রমুখ৷

জম্পুইজলা ব্লকের ৩১টি ভিলেজ কমিটির ২৪৫টি আসনের মধ্যে ৫৭টি আসনে শাসক দল সিপিএম বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছে৷  ১৮৮টি আসনে ভোট গ্রহণ করা হয়৷ আজ গণনাও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে৷ সিপিএম ১৭৭টি আসনে এবং আইপিএফটি ১১টি আসনে জয়ী হয়েছে৷ শাসক দলের বিপুল জয়ে দলীয় কর্মী সমর্থকরা লাল আবিরে রাঙিয়ে দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন৷

চড়িলাম ব্লকের ১০টি এডিসি ভিলেজ কমিটির মধ্যে ১টি ভিলেজে বিনাপ্রতিদ্বন্দ্বতীতা সিপিএম আগেই জয়ী হয়েছে৷ ৯টি ভিলেজ কমিটির ৮২টি আসনের মধ্যে  ৩টি আসনে আইপিএফটি জয়ী হয়েছে৷ বাকি ৭৯টি আসনে জয়ী হয়েছে সিপিএম৷ সবমিলিয়ে চড়িলাম ব্লকের ১০টি এডিসি ভিলেজই শাসক দলের দখলে গেছে৷

এদিকে, উদয়পুরের তিনটি ব্লকের ভোট গণনায় দেখা গিয়েছে কিল্লা ব্লকে পাঁচটি ভিলেজ কমিটির ৩৭টি আসনের মধ্যে ২৯ টি সিপিএম, ৫টি আইপিএফটি এবং ৩টি আইএনপিটি পেয়েছে৷ মাতাবাড়ি ব্লকের ১২টি ভিলেজ কমিটির ৮৮টি আসনের মধ্যে ৭৭টি সিপিএম, ৭টি আইএনপিটি, ২টি আইপিএফটি এবং ২টি নির্দল  পেয়েছে৷ অন্যদিকে কিল্লা ব্লকের ১১টি ভিলেজ কমিটির  ১২৬টি আসনের মধ্যে ১০৬ টি আসন পেয়েছে সিপিএম এবং ২০টি আসন পেয়েছে বিরোধী দলগুলি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top