News Flash

Image

গভীর রাতে মন্দির নগরীতে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ বিধানসভা নির্বাচনের আগে মুহূর্তে মন্দির নগরী উদয়পুরে দুঃসাহসিক চুরি৷ ঘটনার চঞ্চল ছড়িয়ে পড়েন গোট রাজারবাগ মোটর স্ট্যান্ড এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় রাধাকিশোরপুর থানাধীন রাজারবাগ মোটর স্ট্যান্ডে থাকা সত্যনারায়ণ বেকারি  দোকানে মঙ্গলবার গভীর রাতে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ সহ বহু মূল্যবান  সামগ্রী নিয়ে যায়৷বুধবার সকালে সত্য নারায়ণ  দোকানের মালিক অজিত  কুমার দাস দোকানে এসে দেখতে পান দোকানের পিছনে বেড়া ভাঙ্গা অবস্থায় রয়েছে৷ আর দোকানের এই অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন দোকানের মালিক অজিত কুমার দাস৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় রাধা কিশোর পুর থানায়৷পুলিশ চুরির ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রাজারবাগ মোটরস্ট্যান্ড এলাকায়৷ পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়৷ এদিকে সত্যনারায়ণ বেকারি দোকানের মালিক অজিত কুমার দাস জানান ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ৩৫ হাজার ৮০০ টাকা নগদ অর্থ সহ বহু মূল্যবান নিয়ে যায় চোরের  দল৷ এখন দেখার বিষয় পুলিশ এ চুরির সাথে যুক্ত জড়িতদের আটক করতে পারে কিনা তা এখন দেখার বিষয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top