নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ বিধানসভা নির্বাচনের আগে মুহূর্তে মন্দির নগরী উদয়পুরে দুঃসাহসিক চুরি৷ ঘটনার চঞ্চল ছড়িয়ে পড়েন গোট রাজারবাগ মোটর স্ট্যান্ড এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় রাধাকিশোরপুর থানাধীন রাজারবাগ মোটর স্ট্যান্ডে থাকা সত্যনারায়ণ বেকারি দোকানে মঙ্গলবার গভীর রাতে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে যায়৷বুধবার সকালে সত্য নারায়ণ দোকানের মালিক অজিত কুমার দাস দোকানে এসে দেখতে পান দোকানের পিছনে বেড়া ভাঙ্গা অবস্থায় রয়েছে৷ আর দোকানের এই অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন দোকানের মালিক অজিত কুমার দাস৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় রাধা কিশোর পুর থানায়৷পুলিশ চুরির ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রাজারবাগ মোটরস্ট্যান্ড এলাকায়৷ পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়৷ এদিকে সত্যনারায়ণ বেকারি দোকানের মালিক অজিত কুমার দাস জানান ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ৩৫ হাজার ৮০০ টাকা নগদ অর্থ সহ বহু মূল্যবান নিয়ে যায় চোরের দল৷ এখন দেখার বিষয় পুলিশ এ চুরির সাথে যুক্ত জড়িতদের আটক করতে পারে কিনা তা এখন দেখার বিষয়৷

গভীর রাতে মন্দির নগরীতে চুরি
Tags:
Releated Posts
তৃণমূল স্তরের প্রশাসনিক পর্যালোচনায় ডুকলি ব্লকে পশ্চিম জেলার জেলাশাসকের পরিদর্শন
আগরতলা, ১৮ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা…
সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর
আগরতলা, ১৮ জুন : রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পি. এন. দেব রোড সংলগ্ন সরকারি জমি দখল করে…
সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…


















