News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৪০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ আমতলীতে গ্রেপ্তার যুবক
Image

৪০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ আমতলীতে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ আমতলী থানার মতিনগর সীমান্ত সংলগ্ণ এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক নেশা পাচারকারীকে আটক করেছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা৷ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজদীপ দেবের নেতৃত্বে আমতলী মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাসগুপ্ত ,ওসি প্রজিত মালাকার সহ অন্যান্য পুলিশ ও  নিরাপত্তা বাহিনীর জোয়ানরা আমতলী থানার অন্তর্গত মতিনগর এলাকায় এক যুবকের কাছ থেকে ১২ প্যাকেটে ১২০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেন৷ আটক যুবকের নাম জওহর মিয়া৷ বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজার  মূল্য ৪০ লক্ষাধিক টাকা হবে বলে অ্যাডিশনাল এসপি রাজদীপ দেব  জানিয়েছেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান সে গরুর ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছে৷ তার কয়েকটি গাড়ি রয়েছে৷ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন৷

Releated Posts

বেহাল রাস্তায় নাজেহাল আড়ালিয়াবাসী, ১৫ দিনের মধ্যে কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সোনামুড়া, ২৮ আগস্ট: আড়ালিয়া এলাকার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। বড় বড়…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

এনডিপিএস মামলার তথ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতির অভিযোগ বিধায়ক গোপাল রায়ের

আগরতলা, ২৮ আগস্ট: বিধানসভায় এনডিপিএস মামলায় দেওয়া তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ তুললেন কংগ্রেস…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করল সিপাহীজলা দক্ষিণ মহিলা মোর্চা

আগরতলা, ২৮ আগস্ট: পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করল…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বারবার চুরি, নেই বিদ্যুৎ-পানীয় জল, শিক্ষক স্বল্পতার অভিযোগ: প্রতাপগড়ে পথ অবরোধ রামঠাকুর পাঠশালার পড়ুয়াদের

আগরতলা, ২৮ আগস্ট: স্কুলে একের পর এক চুরি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা এবং শিক্ষক স্বল্পতার…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top