নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ আমতলী থানার মতিনগর সীমান্ত সংলগ্ণ এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক নেশা পাচারকারীকে আটক করেছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা৷ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজদীপ দেবের নেতৃত্বে আমতলী মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাসগুপ্ত ,ওসি প্রজিত মালাকার সহ অন্যান্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জোয়ানরা আমতলী থানার অন্তর্গত মতিনগর এলাকায় এক যুবকের কাছ থেকে ১২ প্যাকেটে ১২০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেন৷ আটক যুবকের নাম জওহর মিয়া৷ বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজার মূল্য ৪০ লক্ষাধিক টাকা হবে বলে অ্যাডিশনাল এসপি রাজদীপ দেব জানিয়েছেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান সে গরুর ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছে৷ তার কয়েকটি গাড়ি রয়েছে৷ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন৷

৪০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ আমতলীতে গ্রেপ্তার যুবক
Tags:
















